1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Logo

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, গ্যাস উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার একটি ড্রোন হামলায় সুলাইমানিয়া প্রদেশের গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আঘাত লাগে। এতে আগুন ধরে যায়। হামলার পর গ্যাসক্ষেত্রটির কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, একটি ড্রোন গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সৃষ্ট আগুন তখনো জ্বলছিল।নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।হামলার পর গ্যাসক্ষেত্রের কর্মীদের সেখানকার স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় বলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে।ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি বলেছেন, এ হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।গ্যাসক্ষেত্রটি থেকে ওই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হয়। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার কারণে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। এর কিছুদিন পর আবার উৎপাদন শুরু করা হয়।এদিকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইরাক। ওই অঞ্চলে জাহাজ চলাচল এখনো ব্যাহত হচ্ছে। জাহাজগুলো হামলার মুখে পড়ায় প্রণালিটিতে নৌ চলাচল স্বাভাবিক হয়নি।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রতিবেশী দুই দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বাগদাদ। তবে সংঘাতের মধ্যে তেহরান উত্তর ইরাকে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে।…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira