1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Logo

রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে একটি ভাড়া বাসায় শৌচাগার (বাথরুম) ব্যবহার নিয়ে বিরোধের জেরে আনোয়ার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে।নিহত আনোয়ার পেশায় একটি বুটিক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামে, বাবার নাম মাইনুর রহমান। তিনি স্ত্রী আরজু বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, বাসার ভেতরে বাথরুম ব্যবহার করা নিয়ে দুই ভাড়াটে নারীর মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে আনোয়ারের সঙ্গে অপর ভাড়াটে নারী, তাঁর ছেলে আরিফ ও আরও কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা আনোয়ারকে মারধর শুরু করেন। মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে মারাত্মক জখম করা হয়।রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট পল্লবী থানাকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira