1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Logo

বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের চেতনা সামনে রেখে বাংলা একাডেমি চত্বরে চলছে প্রথমা প্রকাশনের ‘বিজয় বইমেলা ২০২৬’। মেলার দ্বিতীয় দিনে আজ শনিবারও বইপ্রেমীদের উপস্থিতিতে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বই কেনাবেচার পাশাপাশি ছিল আলোচনা, নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন। ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ বইয়ের তিন খণ্ডের প্রকাশনা এবং সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের পরিবেশনায় গান ছিল দিনের উল্লেখযোগ্য আয়োজন। মেলার দ্বিতীয় দিনের নানা মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।বইয়ের স্টলে ঘুরে ঘুরে বই দেখছেন এক ক্রেতা। বক্তব্য দেন লেখক ও গবেষক সৈয়দ আজিজুল হক। বক্তব্য দেন লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান। স্টলে দাঁড়িয়ে বই দেখছেন দুই পাঠক। বিভিন্ন বয়সের পাঠকেরাও এসেছেন মেলায়। দ্বিতীয় দিনের আয়োজনে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। বই দেখতে ও কিনতে আসছেন পাঠকেরা। পছন্দের বই কিনে হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে ছবি তুলছেন এক পাঠক ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ (তিন খণ্ড) বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ডান থেকে সৈয়দ আজিজুল হক, মোরশেদ শফিউল হাসান এবং প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিন। সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করছেন সংগীতশিল্পী কোনাল। তাঁদের পরিবেশনায় মেলায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।রাতের আলোয় আলোকিত প্রথমা প্রকাশনের বইমেলার স্টল। বই দেখতে ও কিনতে মেলায় আসছেন দর্শনার্থীরা। সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন দর্শকেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira