ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট–রায়চাঁদ সড়কের দুই পাশের চার শতাধিক গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এসব গাছ কাটা হয়েছে। কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে আকাশমণি, রেইনট্রি, মেহগনি ও রোড চাম্বুল।লালমোহন উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে রমাগঞ্জ ইউনিয়নে কর্তারহাট–রায়চাঁদ সড়কটি অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন সড়কটি থেকে প্রকাশ্যে লাখ লাখ টাকার গাছ কেটে নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিমউদ্দীন ও তাঁর সহযোগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা (বর্তমানে কমিটি নেই) হিসেবে পরিচিত মো. মাসুম এসব গাছ কাটার সঙ্গে জড়িত। তবে চলতি মাস থেকে গাছ কাটা বন্ধ আছে।গাছ কাটার অভিযোগ ওঠার পর মো. জসিমউদ্দীনকে দল থেকে বহিষ্কার করেছে ভোলা জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের স্বাক্ষরিত গত ৩১ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে জসিমউদ্দীনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এ বিষয়ে আবদুল কাদের প্রথম আলোকে বলেন, গাছ কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে সংবাদ প্রকাশিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিমউদ্দীনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।গাছ কেটে নেওয়া হয়েছে। এখনো দৃশ্যমান গাছের গোড়া। ১ নভেম্বর ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট–রায়চাঁদ সড়কেস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লালমোহন কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কর্তারহাট–রায়চাঁদ সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে সম্প্রসারণের কাজ চলছে। পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সড়ক সম্প্রসারণের কাজে বাধা সৃষ্টি করা ২৪টি গাছ কাটার অনুমোদন চেয়ে এলজিইডির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত গাছ কাটার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। এরই মধ্যে চার শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।সড়ক সম্প্রসারণকাজের ঠিকাদার মো. ফারুক বলেন, সড়কের গাছ কারা কেটেছেন, তা স্থানীয় বাসিন্দারাই দেখেছেন। গাছগুলোর মালিকানা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কোনো দপ্তরই গাছের মালিকানা…
Leave a Reply