বন্ধুত্বের মাধ্যমেই মানুষের চিন্তা, বিশ্বাস ও নৈতিকতা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাই কোরআনে আল্লাহ মুমিনদের নিষেধ করেছেন কিছু মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে।কেন এই নিষেধ, তার স্পষ্ট কারণও বর্ণনা করা হয়েছে।যাদের বন্ধু বানাতে নিষেধ করা হয়েছেপবিত্র কোরআনে সুনির্দিষ্ট তিন শ্রেণির মানুষকে মুমিনদের অন্তরঙ্গ বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে:১. ইসলামকে শত্রু ভাবে যে অবিশ্বাসী: যারা প্রকাশ্যেই ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করে এবং ইসলাম নিয়ে উপহাস করে, তাদের বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে।আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলো মনে করে, তোমরা তাদের এবং কিতাবধারী ও অবিশ্বাসীদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না…।’ (সুরা মায়িদা, আয়াত: ৫৭)যাদের কাছে আসমানি কিতাব ছিল কিন্তু তারা তা বিকৃত করেছে এবং ইসলামবিদ্বেষী কার্যকলাপে লিপ্ত, তাদের থেকেও দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।বন্ধুত্ব: ইহকালে, পরকালে২. কপট বিশ্বাসী: যারা মুখে ইমানের কথা বলে কিন্তু অন্তরে কুফরি লুকিয়ে রাখে এবং মুসলমানদের ক্ষতি করার ষড়যন্ত্র করে, তাদের ক্ষেত্রে আল্লাহ সতর্ক করেছেন। কেননা, তারা মুনাফিক।বলেছেন, ‘মুনাফিকদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব। যারা মুমিনদের পরিবর্তে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করে…।’ (সুরা নিসা, আয়াত: ১৩৮-১৩৯)৩. কিতাবধারী যারা শত্রুভাবাপন্ন: যাদের কাছে আসমানি কিতাব ছিল কিন্তু তারা তা বিকৃত করেছে এবং ইসলামবিদ্বেষী কার্যকলাপে লিপ্ত, তাদের থেকেও দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। (সুরা মায়িদা, আয়াত: ৫১)কেন নিষেধ করা হয়েছেআল্লাহ কেন তাদের বন্ধু বানাতে নিষেধ করেছেন, তার যৌক্তিক কারণগুলো কোরআনে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।১. ক্ষতি ও অনিরাপত্তা: অবিশ্বাসী বা শত্রুদের অন্তরঙ্গ বন্ধু বানালে তারা মুসলমানদের গোপনীয়তা শত্রুর কাছে ফাঁস করে দেবে এবং মুসলমানদের ধ্বংসের সুযোগ খুঁজবে।আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের বাইরে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা তোমাদের ক্ষতি সাধনে কোনো ত্রুটি করে না; তারা চায় তোমরা কষ্টে থাকো…।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১১৮)বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবেসুরা মুমতাহিনা, আয়াত: ৮যে সকল অবিশ্বাসী তোমাদের…
Leave a Reply