ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল মাত্র একটি। জয় নিয়ে মাঠ ছাড়লেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাই ফিনিশিংয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে অনুশীলনে ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা করছেন কোচ টমাস ডুলি।গতকাল ঘণ্টা দুয়েকের অনুশীলনে লম্বা সময় ধরে চলে শুধু গোলের মহড়া। শ্রীলঙ্কা দলে লম্বা গড়নের ফরোয়ার্ড থাকায় তাদের সামলানোর কৌশলও ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষকে আবারও ‘নম্বর নাইন’ পজিশনে খেলানোর ভাবনা রয়েছে কোচের। আগামীকাল ফারহান আলী ও হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন পরিকল্পনায় ভূমিকা রাখছে।অনুশীলনে নামার আগে প্রথম আলোকে মুঠোফোনে ফিনিশিংয়ের সমস্যা নিয়ে ডুলি বলেন, ‘গোল নিয়ে আমাদের প্রতি ম্যাচেই ভাবতে হয়। ভুটানের সঙ্গে এত এত আক্রমণ, তবু গোল মাত্র একটি! আমি খেলোয়াড়দের দোষ দিতে চাই না। তবে একজন পরীক্ষিত স্ট্রাইকার থাকলে এ রকম হতো না। যাকেই ওই পজিশনে দিচ্ছি, ব্যর্থ হচ্ছে। দ্রুত এর সমাধান দরকার।’ভুটানের বিপক্ষে গোলদাতা ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের কোচ টমাস ডুলি। গোলের সমস্যা কাটাতে শেখ মোরছালিনকে ফেরাতে চায় দল। যদিও এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড। তবে মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মোরছালিন বলেছেন, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।’ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল না হওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘বেশি গোল না হওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে। বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে। এখন আর সে সুযোগ নেই। সবাই গোলের জন্য ক্ষুধার্ত।’ তবে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না মোরছালিন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। তাদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।’গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিমমাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী শেখ মোরছালিন।ভুটান ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পাওয়া তপু বর্মণও অনুশীলনে ফিরেছেন। তবে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। পরের ম্যাচে তাঁকেও দলে…
Leave a Reply