1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Logo

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের ওয়েবসাইটে গতকাল রাতে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান ফুলহাম থেকে গত আগস্টে ধারে যোগ দেন ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরে খেলা ক্লাব বোরহাম উডে। চলতি সপ্তাহের শুরুতে মোটসপুর পার্কে ফুলহামের অনুশীলন গ্রাউন্ড গিয়ে ফুলহাম সাপোটার্স ট্রাস্টের কাছ থেকে পুরস্কারটি নেন ফারহান।ফুলহামের একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে বর্ষসেরার এ পুরস্কার দেওয়া হয়। ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয়।২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত, সিলেটি শিকড়ের—যদিও তাঁদের জন্মও যুক্তরাজ্যে। লন্ডনের রাস্তায় বেড়ে ওঠা ফারহান ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন চেলসির একাডেমিতে। কিন্তু ২০১৯ সালে তিনি পাড়ি জমান পশ্চিম লন্ডনের আরেক ক্লাব ফুলহামের একাডেমিতে।গত মৌসুমে পেশাদার হিসেবে নিজের প্রথম বছরে প্রিমিয়ার লিগ টুতে (অনূর্ধ্ব–২১ পর্যায়) ২১ ম্যাচে ১৭টি গোল অবদান রেখে ফুলহামের চতুর্থ হওয়ায় দারুণ অবদান রাখেন ফারহান। গত নভেম্বরে হন এই লিগের মাসসেরা খেলোয়াড়। মৌসুমে সেরা খেলোয়াড়ের মনোনয়নও পান ১৯ বছর বয়সী ফারহান। বোরহাম উডে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এ পর্যন্ত চার ম্যাচে খেলেছেন।ফুলহামের একাডেমিতে বেড়ে উঠেছেন ফারহান।একাডেমি বর্ষসেরা ট্রফিটি হাতে এ ফুটবলারফিফা আসিয়ান কাপে গত মাসে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক ফারহানের। ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথম গোলটাও পেয়ে যান। প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি নিয়ে ফুলহামের ওয়েবসাইটকে ফারহান বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত।’ডান পা সাবধানে ব্যবহার করে জোড়া গোল চোট থেকে ফেরা নেইমারেরফারহান আরও বলেন, ‘প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়। সামনে আন্তর্জাতিক বিরতিতে আমাদের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira