1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Logo

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিজীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন, তাঁদের জীবনের নতুন কোনো খবর সামনে এলে আলোচনা আরও বাড়ে। টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে ঘিরে এখন তেমনই আলোচনা। বিয়ের খবর, কলকাতায় আয়োজন, পাহাড়ি শহর কালিম্পংয়ে বিশেষ অনুষ্ঠান—সব মিলিয়ে মিমির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে এই বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় ফিরে এসেছে তাঁর অতীতের প্রেমের গুঞ্জনও। একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক নিয়ে টালিউডে কম চর্চা হয়নি। পরবর্তী সময়েও বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও এসব সম্পর্কের অনেক কিছুই ছিল সংবাদমাধ্যমের জল্পনা, মিমির কাছ থেকে সেসব বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তি মেলেনি। বিয়ের আলোচনার মধ্যে ফিরে দেখা যাক মিমিকে নিয়ে সম্পর্কের গুঞ্জন।মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে রাজ চক্রবর্তীর সঙ্গে চার বছরের প্রেম, বিয়ের কথাও হয়েছিলমিমির প্রেমের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে এলে টালিউডে বেশ আলোড়ন তৈরি হয়েছিল। কারণ, সম্পর্কটি ছিল প্রায় চার বছরের। শুধু প্রেম নয়, একসময় বিয়ের কথাও হয়েছিল দুজনের মধ্যে।বিচ্ছেদের পর ২০১৬ সালের নভেম্বরে আনন্দবাজার পত্রিকার এক সাক্ষাৎকারে মিমি প্রথমবারের মতো খোলামেলা কথা বলেন সম্পর্কটি নিয়ে। সাক্ষাৎকারে তিনি জানান, রাজের সঙ্গে তাঁর চার বছরের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে তিনি সম্মান করেন। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি কখনোই স্বচ্ছন্দ ছিলেন না।সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, রাজের সঙ্গে কখনো বিয়ে নিয়ে কথা হয়েছিল কি না। দীর্ঘক্ষণ চুপ থাকার পর মিমি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, বিয়ে নিয়ে কথা হয়েছিল।মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে রাজের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে পরিচালকের সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়। এ বিষয়ে মিমিকে প্রশ্ন করা হলে তিনি দুজনের মঙ্গল কামনা করেছিলেন। তবে অতীতের সম্পর্ক নিয়ে তিক্ততা প্রকাশের বদলে সময়ের সঙ্গে নিজের জীবন ও কাজের দিকে মনোযোগী…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira