1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Logo

অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সোনার দাম নেমে এসেছে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে। কেউ এই সুযোগে কম দামে সোনা কিনছেন, কেউ আবার গুনছেন লোকসান। সোনা নিয়ে এই আলোচনার মধ্যেই সামনে আসছে আরেক সোনার প্রসঙ্গ: অলিম্পিকের সোনার পদক। নামেই যার পরিচয়, কিন্তু ভেতরে আসলে কতটা সোনা থাকে?২০২৮ সালের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসে পর্দা উঠবে অলিম্পিক গেমসের। এবারের আসরে ৩৬টি খেলায় মোট ৩৫৩টি পদক-ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। অলিম্পিকের ইতিহাসে যা রেকর্ড। এরই মধ্যে চলছে নানা প্রস্তুতি। সেই প্রস্তুতির একটি অংশ পদক তৈরি। কিন্তু যাঁরা এসব ইভেন্টে সোনা জিতবেন, তাঁদের গলায় যে পদক ঝুলবে, সেটি কি সত্যিই সোনার তৈরি?উত্তরটা জানার আগে একটু পেছনে ফেরা যাক। আধুনিক অলিম্পিকের শুরু ১৮৯৬ সালে, এথেন্সে। সেবার প্রথম স্থানধারী যে পদক নিতেন, সেটি সোনার ছিল না, ছিল রুপার। সঙ্গে জলপাইয়ের শাখা ও একটি সনদ। দ্বিতীয় স্থানধারী পেতেন ব্রোঞ্জের পদক আর লরেলের শাখা। তৃতীয় স্থানের জন্য কোনো পদকই ছিল না।অলিম্পিকে খাঁটি সোনা দেওয়া শুরু হয় ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে। পুরোটাই সোনায় বানানো সেই পদকের ব্যাস ছিল ৩৭.৮ মিলিমিটার, ওজন ২১ গ্রাম। মানে এখনকার ভরির হিসাব ধরলে প্রতিটি সোনার পদকে ছিল প্রায় ১.৮ ভরি সোনা।তবে খাঁটি সোনার পদকের আয়ু খুব বেশি দিন ছিল না। ১৯১২ সালের স্টকহোমে ২৪ গ্রাম পদকের পুরোটা সোনার ছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালের গেমস হয়নি। ১৯২০ সালে অলিম্পিক ফিরলেও ‘খাটি সোনা’ ফিরতে পারেনি। পদকে ঢুকে পড়ে রুপা, ওপরে দেওয়া হয় সোনার প্রলেপ। অবশ্য পদকের আকারও বাড়তে থাকে দিনে দিনে।১৯০৪ অলিম্পিক গেমসে প্রথম তিন পদকের প্রচলন শুরুযেমন ১৯২৮ সালে এর ব্যাস ছিল ৫৫ মিলিমিটার, এখন ৮৫। সর্বশেষ ২০২৪ প্যারিস অলিম্পিকে সোনার পদকের ওজন ছিল ৫২৯ গ্রাম। কিন্তু পদক যত বড় ও ভারী হয়েছে, সোনার ভাগ গেছে উল্টো পথে। এবার আসা যাক সেই উত্তরে—অলিম্পিক সোনার পদকে আসল সোনা কতটুকু থাকে?আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়মে সোনার পদকে অন্তত ৬ গ্রাম সোনা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira