চুরি করতে বাড়িতে ঢোকার সময় বাধা পাওয়ার জেরে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যা করা হয়। এর সঙ্গে জড়িত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। এমন কথা জানিয়ে তাদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।তবে পুলিশের দেওয়া ব্যাখ্যা ও অভিযোগপত্র মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী।আজ দুপুর একটায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। তিনি জানান, গণপতির বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে যান সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। বাড়ির ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলেন। বাধা দেওয়ায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা।রংপুরে চারজনকে কারা, কেন, কীভাবে হত্যা করলেন, ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দিয়ে জানাবে ডিবিপুলিশ কমিশনার বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।ওই সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ওই হত্যাকাণ্ড সংগঠিত হয় মূলত চুরির উদ্দেশ্যে। হত্যাকাণ্ডে গামছা, দড়ি ও শারীরিক সক্ষমতার ব্যবহার হয়।এই পুলিশ কর্মকর্তা বলেন, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস ওই বাড়ির ছাদে গিয়েছিলেন চুরির উদ্দেশ্যে। এলাকায় চাউর ছিল, গণপতি চক্রবর্তী চাকরি থেকে অবসরের পর ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন। গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী অনেক গয়না পরে বাড়ি থেকে বিভিন্ন সময় বের হতেন। এসব শুনে ও দেখে প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ওই বাড়িতে চুরির পরিকল্পনা করেন। চুরিতে বাধা দেওয়ায় প্রথমে গণপতি চক্রবর্তীকে, পরে ক্রমান্বয়ে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন ওই দুই আসামি।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার…
Leave a Reply