সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হলে নতুন পরিকল্পনা দরকার। এ জন্য ঢাকাকে আশপাশের ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। উন্নত করতে হবে যোগাযোগব্যবস্থা। বিদ্যমান ঢাকা শহরকে পুনর্গঠন করার পাশাপাশি বেদখল হওয়া খেলার মাঠ, জলাশয়, পার্ক উদ্ধারে উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে কৃষিজমি বাঁচাতে উঁচু ভবন নির্মাণ করতে হবে। পরিবেশবান্ধব আবাসনকে জনপ্রিয় করতে লাগবে সরকারের প্রণোদনা। তা ছাড়া ক্রেতাদের মধ্যে আস্থার সংকট কাটাতে আবাসন কোম্পানিগুলোর কার্যকর উদ্যোগ নিতে হবে।প্রথম আলো ডট কম আয়োজিত নবম অনলাইন আবাসন মেলা ২০২৬ উপলক্ষে ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পাঁচটি অধিবেশনে আবাসন খাতের ব্যবসায়ী, স্থপতি ও বিশেষজ্ঞ ব্যক্তিরা এ কথাগুলো বলেন।রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘সহজেই ঘরে বসে কিংবা বিদেশে থেকে যাতে ফ্ল্যাট ও প্লট কেনা যায়, সেই চিন্তাভাবনা থেকেই ৯ বছর আগে আমরা অনলাইন আবাসন মেলা শুরু করেছিলাম। এখন আবাসন খাতে এই মেলা বড় জায়গা করে নিয়েছে।’ ‘সময় এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ শীর্ষক স্লোগানে গত ২৪ সেপ্টেম্বর ১০ দিনের অনলাইন আবাসন মেলা শুরু হয়। শেষ হয় ৩ অক্টোবর। মেলা শেষে গতকাল আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য রিয়েল এস্টেট কানেক্ট নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আবাসনে নতুন পরিকল্পনা দরকারআজকের আয়োজনে ‘আবাসন খাতের পুনর্বিন্যাস: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক সমাপনী অধিবেশনটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান আমির আহমেদ। সেই অধিবেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় অভিবাসী হয়ে যাঁরা প্রতিদিন আসছেন, তাঁদের বড় অংশ দরিদ্র। তাঁরা শহরের উপকণ্ঠে থাকছেন। পরিকল্পনা ও কমপ্লায়েন্স না থাকার কারণে আবাসন প্রতিষ্ঠানগুলো সেখানে যাবে না। তবে সাভার, গাজীপুর কিংবা মুন্সিগঞ্জ পর্যন্ত ঢাকাকে সম্প্রসারণের সুযোগ আছে।একই অধিবেশনে রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক প্রবাল বলেন, ‘আমরা যশোর, রংপুরের মতো জায়গায় কাজ করছি। ঢাকার বাইরে আবাসন প্রকল্প…
Leave a Reply