টাইম নিউজ ডেস্কঃ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ইকরা আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বিতারা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ইকরা আক্তার উপজেলার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে।
মৃত ইকরা আক্তার (১৯) এর স্বামী সৌদি প্রবাসী সম্রাট হোসেন বিতারা গ্রামের সফিকুল ইসলাম (আলমের) ছেলে।
Leave a Reply