হিজরির নবম বছরে আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিদলগুলোর ধারাবাহিক আগমন তাঁর নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামের ইতিহাসে এ বছর পরিচিতি পেয়েছে ‘আমুল উফুদ’ বা প্রতিনিধিদলের বছর নামে।এ সময় মদিনায় আসা প্রতিনিধিদের সবার উদ্দেশ্য এক ছিল না। কেউ এসেছিলেন ইসলাম সম্পর্কে জানতে, কেউ আনুগত্যের অঙ্গীকার করতে, কেউ নিজেদের গোত্রের অবস্থান জানাতে, আবার কেউ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে।রাসুল (সা.) প্রত্যেকের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী কথা বলেছেন। কোথাও যুক্তি দিয়ে, কোথাও আন্তরিক অভ্যর্থনায়, কোথাও বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।প্রতিনিধিদলে কবি ও বক্তা ছিলেন। আরব সমাজে কবিতা ছিল সামাজিক প্রভাব বিস্তারের প্রধান মাধ্যম। তাই তাঁরা নিজেদের গোত্রের মর্যাদা ও গৌরব তুলে ধরতে চেয়েছিলেন।নবম হিজরিতে কেন এত প্রতিনিধি মক্কা বিজয়ের আগে আরবের অনেক গোত্র ইসলাম গ্রহণের প্রশ্নে সতর্ক অবস্থানে ছিল। কোরাইশ ছিল আরবের প্রভাবশালী গোত্রগুলোর একটি। তাদের সঙ্গে রাসুলের সংঘাতের পরিণতি কী হয়, তা দেখার অপেক্ষায় ছিল অনেকে।অষ্টম হিজরিতে মক্কা বিজয় এবং পরবর্তী ঘটনাপ্রবাহ আরবের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনে।পবিত্র কোরআনে এ পরিবর্তনের কথা এসেছে এভাবে, ‘যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর (মনোনীত) ধর্মে প্রবেশ করতে দেখবেন।’ (সুরা নাসর, আয়াত: ১–২)মক্কা বিজয় ও তায়েফের প্রতিনিধিদলের ইসলাম গ্রহণের পর আরবের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের আগমন বাড়তে থাকে। নবম হিজরিতে এর ব্যাপকতা এতটাই বেড়ে যায় যে, বছরটি ‘আমুল উফুদ’ নামে পরিচিতি লাভ করে।তবে প্রতিনিধিদলের আগমন নবম হিজরিতেই প্রথম শুরু হয়েছিল, বিষয়টি এমন নয়। এর আগেও বিভিন্ন সময়ে প্রতিনিধিদল মদিনায় এসেছিল। (ইবনে হিশাম, আস–সিরাতুন নাববিয়্যাহ, ৪/২০৩, দারুল কিতাব আল–আরবি, বৈরুত, ১৯৯০)হারবুল ফিজার: তরুণ নবীজির প্রথম যুদ্ধ-অভিজ্ঞতাবনু তামিম: বুদ্ধিবৃত্তিক মোকাবিলা আরবের প্রভাবশালী গোত্রগুলোর মধ্যে বনু তামিম ছিল অন্যতম। নবম হিজরিতে এ গোত্রের এক প্রতিনিধিদল মদিনায় আসে। তাদের কিছু সদস্য নবীজির কক্ষগুলোর বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে তাঁকে ডাকাডাকি শুরু করেন।এ প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই যারা কক্ষগুলোর বাইরে থেকে আপনাকে…
Leave a Reply