1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Logo

নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ চারজনকে পুলিশে সোপর্দ

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলার ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ চার শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার দুপুরে এই চারজনকে তুলে নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মারধর করা হয় বলে তাঁদের পরিবার অভিযোগ করেছে। পরে রাত ৯টার দিকে তাঁদের আমতলী থানায় সোপর্দ করা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আমতলী উপজেলার মহিষকাটার ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির। প্রধান অতিথির বক্তব্য শেষ হতে না হতেই কয়েকজন নবীন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে কলেজের সামনে থেকে গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন, কুকুয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মাহবুবুল আলম ও আমতলী উপজেলা যুবদলের সভাপতি পদপ্রত্যাশী ফাহাদ ফকিরসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা ইউনুস আলী খাঁন কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সাইফুল কাজী ও নবীন শিক্ষার্থী সুজাকে আমতলী বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে যান। জুমার নামাজ শেষে চুনাখালী মসজিদের সামনে থেকে মো. আসিফ ও মো. তামিম নামের দুই শিক্ষার্থীকেও বিএনপির নেতা–কর্মীরা ধরে নিয়ে যান বলে নাম না প্রকাশ করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।বিএনপির কার্যালয়ে নিয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকিরের উপস্থিতিতে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ করেছে আসিফের পরিবার।নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, কলেজ ও মসজিদের সামনে থেকে ছাত্রদের তুলে নেওয়া হয়। পুলিশের সামনে এসব ঘটনা ঘটলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল কাজীর বাবা মো. মাহবুব কাজী বলেন, ‘আমার ছেলেকে বিএনপির কিছু নেতা–কর্মী মহিষকাটা থেকে তুলে নিয়েছে। এখন বিএনপির পার্টি অফিসে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira