1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Logo

টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ব্রায়ান লারা। চোখ জুড়োনো ব্যাটিংয়ের প্রতীক।ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)ক্যারিবীয়দের সর্বোচ্চ ব্রায়ান লারার ৪০০। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগায় খেলেছিলেন বিশ্ব রেকর্ড গড়া ইনিংসটি।ম্যাথু হেইডেনম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)২০০৩ সালে পার্থে ৩৮০ রানের ইনিংস খেলেছিলেন ম্যাথু হেইডেন, যা সে সময় টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।মাহেলা জয়াবর্ধনে। মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়াবর্ধনের করা ৩৭৪ রান শ্রীলঙ্কানদের মধ্যে সর্বোচ্চ। ম্যাচটি হয়েছিল ২০০৬ সালে।৩৬৭ রানে অপরাজিত ছিলেন মুল্ডারউইয়ান মুল্ডার (দক্ষিণ আফ্রিকা)জিম্বাবুয়ের মাটিতে ২০২৫ সালে ৩৬৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুল্ডার। প্রোটিয়াদের মধ্যে এটি সর্বোচ্চ।লেট হটনলেন হটন (ইংল্যান্ড)অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬৪ রানের ইনিংস খেলেছিলেন লেন হটন। ১৯৩৮ সালে ম্যাচটি হয়েছিল দ্য ওভালে।হানিফ মোহাম্মদহানিফ মোহাম্মদ (পাকিস্তান)প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু ছিল ব্রিজটাউন। পাকিস্তানের হানিফ মোহাম্মদ খেলেছিলেন ৩৩৭ রানের ইনিংস।বীরেন্দর শেবাগ বীরেন্দর শেবাগ (ভারত)ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস শেবাগের ৩১৯। চেন্নাইয়ে ২০০৮ সালে ইনিংসটি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।ব্রেন্ডন ম্যাককালাম। ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)নিউজিল্যান্ডের সর্বোচ্চ ৩০২। ২০১৪ সালে ওয়েলিংটনে ম্যাককালাম ইনিংসটি খেলেছিলেন ভারতের বিপক্ষে।ডেভ হিউটনডেভ হিউটন (জিম্বাবুয়ে)১৯৯৪ সালে বুলাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে করা ডেভ হিউটনের ২৬৬ জিম্বাবুইয়ানদের মধ্যে সর্বোচ্চ।তাওহিদ হৃদয়তাওহিদ হৃদয় (বাংলাদেশ)২০২৬ সালে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয় খেলেছেন ২৪২ রানের ইনিংস।হাশমতউল্লাহ শহিদীহাশমতউল্লাহ শহিদী (আফগানিস্তান)২০২৪ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪৬ রানের ইনিংস খেলেন আফগানিস্তানের হাশমতউল্লাহ শহিদী।কেভিন ও’ব্রায়েনকেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)২০১৮ সালে আয়ারল্যান্ডের টেস্ট অভিষেকেই ১১৮ রান করেছিলেন কেভিন ও’ব্রায়েন। ম্যালাহাইডে পাকিস্তানের বিপক্ষে খেলা ইনিংসটিই এখন পর্যন্ত আইরিশদের মধ্যে সর্বোচ্চ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের কারোরই ডাবল সেঞ্চুরি নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira