1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Logo

কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী যারা

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল দুটি কুইজ প্রতিযোগিতা। প্রথমটি ছিল ‘চিঠির ধাঁধা’, যা ২ অক্টোবর উইটন ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে প্রথম আলোর পাতায় প্রকাশিত হয়। দ্বিতীয়টি হলো ‘লাখ টাকার কুইজ’, যা এনভয় টেক্সটাইলস লিমিটেডের সৌজন্যে ৬ অক্টোবর প্রকাশিত হয় কিশোর আলোর অক্টোবর সংখ্যায়।দুটি কুইজেই দেশের কিশোর-কিশোরীদের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যায়। শত শত পাঠক প্রথম আলোর ‘চিঠির ধাঁধা’ ও কিশোর আলোর ‘লাখ টাকার কুইজ’-এর উত্তর কুপন কেটে নিজেদের নাম-ঠিকানাসহ পাঠায় কিআর ঠিকানায়। ‘চিঠির ধাঁধা’য় ছিল সহজ কিছু শূন্যস্থান পূরণের ধাঁধা। শূন্যস্থান পূরণ করতে ব্যবহার করতে হয়েছে পরিচিত কিছু ছবির সাহায্য। যেমন কেকের ছবি দিয়ে বোঝানো হয়েছে জন্মদিন, আবার জ্বলন্ত মোমবাতির ছবি দিয়ে বোঝানো হয়েছে আলো।অন্যদিকে ‘লাখ টাকার কুইজে’ ছিল প্রতিষ্ঠাবার্ষিকী, খেলাধুলাসহ নানা বিষয়ে সহজ কিছু প্রশ্ন। যেমন ‘১ অক্টোবর ২০২৬ কিশোর আলোর কততম প্রতিষ্ঠাবার্ষিকী?’ কিংবা ‘ফুটবলে ফাউল হলে রেফারি কোন কার্ড দেখায়?’ এমন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কুইজে অংশ নিয়েছে অনেক পাঠক।স্বপ্ন হোক আকাশসমানদুই কুইজের বিজয়ী নির্বাচন করতে ২৭ অক্টোবর বিকেলে কিশোর আলোর কার্যালয়ে আয়োজন করা হয় লটারি অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, নির্বাহী সম্পাদক আদনান মুকিত, জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের এবং ইভেন্ট ও সোশ্যাল মিডিয়া কো–অর্ডিনেটর জাহিন যাইমাহ্ কবির ও আব্দুল ইলা। তাঁরা একে একে লটারির মাধ্যমে দুই কুইজের বিজয়ীদের নাম বাছাই করেন।‘চিঠির ধাঁধা’ কুইজে বিজয়ী হয়েছে ২১ জন। প্রথম পুরস্কার হিসেবে একজন পাচ্ছে একটি ট্যাব। বাকি ২০ জনের প্রত্যেকে পাবে এক হাজার টাকার বই। পুরস্কার দিচ্ছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল।অন্যদিকে ‘লাখ টাকার কুইজে’ বিজয়ী হয়েছে ২২ জন। প্রথম পুরস্কার হিসেবে একজন পাচ্ছে একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একজন পাচ্ছে একটি ট্যাব। এ ছাড়া বাকি ২০ জনের প্রত্যেকে পাবে এক হাজার টাকার বই। এই কুইজের পুরস্কার দিচ্ছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। বইগুলো পৌঁছে যাবে বিজয়ীদের ঠিকানায়। ল্যাপটপ ও ট্যাব বিজয়ীদের সঙ্গে কিআ প্রতিনিধি শিগগিরই…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira