1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Logo

মেসি কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমে ইন্টার মায়ামি শেষ ম্যাচটা খেলেছে গত পরশু। সেদিন ম্যাচে লিওনেল মেসি গোল না পেলেও একটি পুরস্কার নিশ্চিত ছিল। গোল্ডেন বুট!এমএলএসের ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় গোল্ডেন বুট ট্রফি জেতেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি। এ বয়সে মেসির হাতে আরেকটি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার ট্রফি দেখে একটি প্রশ্ন জাগতেই পারে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ক্যারিয়ারে কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন?মেসির ক্যারিয়ারে তাকালে এ প্রশ্নের উত্তর খুঁজতে গলদঘর্ম হওয়াই স্বাভাবিক। কারণ তাঁর ক্যারিয়ারের দৈর্ঘ্য তো ছোট নয়! ২১ বছর আর্জেন্টিনার হয়ে খেলার পর অবসর নিয়েছেন গত মাসে। আর পেশাদার ফুটবলে ২২ বছরের ক্যারিয়ার কোথায় নিয়ে গিয়ে শেষ করেন, সেটাও আপাতত অজানা। এই দীর্ঘ সময়ে অনেক টুর্নামেন্টেই খেলেছেন মেসি। এসবের ভেতর থেকে মেসি যেসব টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন, তার একটি তালিকা তৈরি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’।মেসি তাঁর ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ৩৩টি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৮ মৌসুমে, চ্যাম্পিয়নস লিগে ৬ ও কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে ৫ বার। ইউরোপিয়ান সুপার কাপ এবং এমএলএসে দুবার করে সর্বোচ্চ গোল করেছেন। ক্লাব বিশ্বকাপ, কোপা আমেরিকা, লিগস কাপ, চ্যাম্পিয়নস কাপ ও দক্ষিণ আমেরিকান বাছাইয়ে একবার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি।মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira