1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Logo

ফোনকলের খরচে স্বাস্থ্যসেবা পেত সাধারণ মানুষ, কেন তা বন্ধ হবে

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাত পৌনে একটা। অফিস থেকে ফিরে দেখি, এক বছরের মেয়ের জ্বর আরও বেড়েছে। দুই ঘণ্টা আগে প্যারাসিটামল সিরাপ খাওয়ানো হয়েছে, এখন সাপোজিটরি দেওয়া যাবে কি না, বুঝতে পারছিলাম না। এত রাতে চিকিৎসক বন্ধুদের ফোন করা ঠিক হবে কি না দ্বিধায় ছিলাম। তখন ফোন করলাম স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে। সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে স্বস্তি পেলাম। ২০১৭ সালের এই অভিজ্ঞতা নিয়ে প্রথম আলোতে লিখেছিলাম ‘ধন্যবাদ ১৬২৬৩!’। সেই লেখায় আরেকজনের গল্পও ছিল। ভাত খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে গিয়েছিল। হাসপাতালে ছোটার আগে ফোন করে চিকিৎসকের পরামর্শে লেবুর রসে গলা ভিজিয়ে শুকনো ভাত খেয়ে তিনি রেহাই পান। এরপর বিভিন্ন সময়ে এই নম্বরে ফোন করে সেবা পেয়েছি। পরিচিতজনকেও স্বাস্থ্য বাতায়নের নম্বর দিয়ে সেবা নিতে বলতাম।এখন সেই নম্বরে ফোন করলে সাড়া মেলে না। প্রথম আলোর প্রতিবেদন বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেবাটি বন্ধ হয়ে গেছে। শনিবার ১৬২৬৩-তে ফোন করে সাড়া পাওয়া যায়নি। জাতীয় তথ্যসেবা ৩৩৩-এ ফোন করলেও জানানো হয়েছে, সেবাটি বন্ধ আছে।বিভিন্ন সময়ে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, স্বাস্থ্য বাতায়ন চালু হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। ২০১৬ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয়। সেবাদাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটির তথ্য অনুযায়ী এই সময়ে প্রায় তিন কোটি কলের উত্তর দেওয়া হয়েছে। করোনার প্রথম বছরে, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরে, কল এসেছিল ১ কোটি ২৬ লাখ। ২০২৫ সালে এসেছে ২৩ লাখ ৪৬ হাজারের বেশি কল। এ বছরের ২ মে থেকে ৩১ অক্টোবর কল এসেছে ১১ লাখ ২৩ হাজারের বেশি, গড়ে দিনে প্রায় ছয় হাজার। সাধারণ মানুষ যে এই নম্বরটির ওপর কতটা ভরসা রেখেছিল, তা এই কলসংখ্যাগুলোই বলে দেয়।স্বাস্থ্য বাতায়নের এই সেবায় শুধু জ্বর-সর্দির পরামর্শ মিলত না। পাওয়া যেত বিভিন্ন রোগের চিকিৎসা, কিশোর-কিশোরীদের শারীরিক পরিবর্তন ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যের পরামর্শ, মানসিক স্বাস্থ্যের পরামর্শ ও রেফারেন্স। অ্যাম্বুলেন্স, রক্ত ও…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira