1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Logo

আল্লাহকে কোন কোন নামে ডাকা নিষেধ

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মহান আল্লাহর অসংখ্য সুন্দর ও গুণবাচক নাম রয়েছে, যেগুলোকে কোরআনের ভাষায় বলা হয় ‘আসমাউল হুসনা’। মুমিনরা বিপদে-আপদে, দোয়ায় ও জিকিরে এসব পবিত্র নামের মাধ্যমেই আল্লাহকে ডাকেন।কিন্তু ইসলামি বিশ্বাসের একটি মূলনীতি হলো আল্লাহর নাম ও গুণাবলির (আসমা ও সিফাত) ক্ষেত্রে মানুষ নিজের মনগড়া কোনো নাম বানাতে পারে না। আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যেসব নামে তাঁকে ডাকার অনুমতি দিয়েছেন, শুধু সেসব নামেই তাঁকে ডাকা বৈধ।আল্লাহর নাম নির্ধারিত ইসলামে আল্লাহর নামগুলো ওহি বা কোরআন-হাদিস দ্বারা সুনির্দিষ্ট; যাকে বলে তাওকিফি। কোনো মানুষ নিজের বুদ্ধি, আবেগ বা যুক্তি দিয়ে আল্লাহর জন্য নতুন কোনো নাম তৈরি করতে পারবে না। এমনকি সেই নামের অর্থ আপাতদৃষ্টে ভালো মনে হলেও তা বৈধ নয়।পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাকো। আর যারা তাঁর নাম বিকৃত করে (বা মনগড়া নাম রাখে), তাদের বর্জন করো। অচিরেই তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে।’ (সুরা আরাফ, আয়াত: ১৮০)সহিহ বুখারি, হাদিস: ৪৮২৬আদম সন্তান আমাকে কষ্ট দেয়; সে সময়কে (দাহর) গালি দেয়, অথচ আমিই সময়ের নিয়ন্ত্রক। আমার হাতেই সব ক্ষমতা, আমিই রাত ও দিনের পরিবর্তন ঘটাই।আল্লাহ কেন অপ্রস্তুত অবস্থায় দায়িত্ব দেন, মুমিনের করণীয় কীযেসব নামে আল্লাহকে ডাকা নিষেধযে নামগুলোতে আল্লাহকে ডাকা কঠোরভাবে নিষিদ্ধ:‘দাহর’ নামে ডাকা: অনেকেই বিপদে পড়ে বা হতাশায় সময়কে গালি দেন কিংবা সময়কেই স্রষ্টা বা নিয়ন্ত্রক মনে করে ‘দাহর’ নামে ডাকেন।রাসুল (সা.) হাদিসে কুদসিতে উল্লেখ করেছেন, আল্লাহ–তাআলা বলেন, ‘আদম সন্তান আমাকে কষ্ট দেয়; সে সময়কে (দাহর) গালি দেয়, অথচ আমিই সময়ের নিয়ন্ত্রক। আমার হাতেই সব ক্ষমতা, আমিই রাত ও দিনের পরিবর্তন ঘটাই।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৮২৬)তাই ‘দাহর’ বা সময়কে আল্লাহর নাম হিসেবে ব্যবহার করা নিষেধ।নেতিবাচক অর্থবোধক নাম: কোরআনে কিছু বিশেষ প্রেক্ষাপটে আল্লাহর কিছু কাজের বর্ণনা এসেছে, কিন্তু সেগুলো থেকে সরাসরি আল্লাহর নাম গ্রহণ করা নিষেধ। যেমন কোরআনে কাফেরদের ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ নিজেকে ‘খাইরুল মাকিরিন’…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira