1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Logo

নদীর বুকে একদিন, হৃদয়ে জমা একরাশ বন্ধুত্ব

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বন্ধুত্ব জীবনের এমন একটি সুন্দর অনুভূতি, যার কোনো বয়স, সীমানা কিংবা পরিচয়ের বাধা নেই। এ কথাটিই সবচেয়ে ভালোভাবে উপলব্ধি করেছি প্রথম আলো বন্ধুসভার সঙ্গে যুক্ত হওয়ার পর।বন্ধুসভার সদস্য হিসেবে পথচলা শুরুর পর থেকেই আমার জীবনে যুক্ত হয়েছে অনেক নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা এবং অসংখ্য সুন্দর স্মৃতি। দেশের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বুঝতে শিখেছি, একজন মানুষ আরেকজনের কতটা ভালো বন্ধু হয়ে উঠতে পারে, কতটা অনুপ্রেরণা দিতে পারে।২০২৫ সালে গাজীপুরে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল। সেই পরিচয় থেকে তৈরি হয়েছে সুন্দর কিছু সম্পর্ক, হয়েছে নেটওয়ার্কিং, পেয়েছি নতুন অভিজ্ঞতা। পরবর্তী জীবনে এই পরিচয় ও যোগাযোগ আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে।বন্ধুসভা আমাকে শুধু নতুন বন্ধু উপহার দেয়নি; নিজের মতামত প্রকাশ করতে, ভালো কাজে অংশ নিতে, নিজের সৃজনশীলতাকে তুলে ধরতে এবং লেখালেখির মাধ্যমে নিজেকে প্রকাশ করতেও অনুপ্রাণিত করেছে। নিজের ভেতরের আত্মবিশ্বাসকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছি এখানে। কখনো কোনো ভালো কাজের অংশ হয়ে, কখনো নতুন কিছু শিখে, আবার কখনো নিজের লেখা প্রকাশের আনন্দে।প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’-তে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত ছিলাম।চিরচেনা ঢাকার ব্যস্ততা, যানজট, পড়াশোনা এবং প্রতিদিনের ছুটে চলা জীবন থেকে একটু দূরে নদীর বুকে বন্ধুদের সঙ্গে একটি দিন কাটানোর অনুভূতি ছিল অন্য রকম। ‘প্রিন্স আওলাদ-৭’ লঞ্চে একে একে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, পরিচিত মুখগুলোর হাসি, নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়—সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন একটি বড় পরিবারের পুনর্মিলন ঘটেছে।লেখক আনিসুল হকের সঙ্গে।নদীর ঢেউ, খোলা আকাশ, শীতল বাতাস, চারপাশে বন্ধুদের হাসি-আড্ডা আর আনন্দের মুহূর্তগুলো যেন আমাদের কিছু সময়ের জন্য সব ব্যস্ততা ভুলিয়ে দিয়েছিল। সাংস্কৃতিক আয়োজন, গান, গল্প, ছবি তোলা এবং একসঙ্গে সময় কাটানো—প্রতিটি মুহূর্তই ছিল উপভোগ করার মতো।সবচেয়ে ভালো লেগেছে, এখানে কেউ কারও কাছে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira