1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Logo

রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামের অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চরম নিপীড়ন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। পরের কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার আইসিজে রায় দিলেন। মিয়ানমার জেনোসাইড সংঘটনে দায়ী, ৯ জন বিচারক এই রায়ের পক্ষে মত দিয়েছেন। আর রায়ের বিপক্ষে মত দিয়েছেন ৬ জন বিচারক। আইসিজে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড সংঘটনের জন্য দায়ী করলেন। আইসিজে রোহিঙ্গাদের ওপর সাম্প্রতিক ইতিহাসের চরম নৃশংসতার জন্য মিয়ানমারকে গোষ্ঠী নিধনের জন্য দোষী সাব্যস্ত করলেও রায় বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন কীভাবে হবে সেটি স্পষ্ট নয়।নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে তিন ঘণ্টা ধরে রায় পড়ে শোনার আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।আইসিজে বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যেসব প্রমাণ পাওয়া গেছে, সেগুলো থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, ২০১৭ সালে সেনাবাহিনীকে দিয়ে ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল তাদের।আদালত আরও বলেন, সামরিক অভিযানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বেসামরিক লোকজন অংশ নেওয়ার পরও গোষ্ঠী নিধনের ঝুঁকির বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সচেতন থাকা উচিত ছিল। গোষ্ঠী নিধন প্রতিরোধে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।প্রসঙ্গত ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত হত্যাযজ্ঞ, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ এবং ১৯৭০-এর দশকের শেষ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira