1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Logo

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাঙালি যত ধরনের খাবার খায়, তার মধ্যে সবচেয়ে সহজে রান্না করা যায় এবং জনপ্রিয়তার বিচারে অন্যতম হলো খিচুড়ি। এই খাবারের সঙ্গে বাঙালির সম্পর্কটা যেন একটু অন্য রকম। খিচুড়ি শুধু একটি খাবার নয়, এটি আমাদের অভ্যাস, ভালোবাসা, স্মৃতি ও আবেগের অংশ।ধরুন, একদিন বাসায় তেমন কিছু নেই। বাজার করারও সময় নেই। কী রান্না হবে? ব্যস, চুলায় চড়িয়ে দিন চাল আর ডালের খিচুড়ি। সঙ্গে একটি ডিম ভাজা আর এক চামচ ঘি। ব্যস! আর কী চাই? গরম–গরম খিচুড়ির সঙ্গে ঘিয়ের ঘ্রাণ আর ডিম ভাজার স্বাদ—আহা! এর সঙ্গে কি অন্য কোনো খাবারের তুলনা চলে?ব্যাচেলর জীবনের কথা ভাবুন। বুয়া আসেনি, রান্না করার লোক নেই। বাইরে বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে খিচুড়ির চেয়ে ভালো সমাধান আর কী হতে পারে! চাল, ডাল, কিছু মসলা—সব একসঙ্গে চুলায় বসিয়ে দিলেই হলো। রান্নার ঝামেলা কম, খেতেও তৃপ্তি। ব্যাচেলরদের কাছে খিচুড়ি যেন এক নির্ভরতার নাম।নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.comআবার একটু বৃষ্টি নামলেই অসংখ্য পরিবারে খিচুড়ি রান্নার আয়োজন শুরু হয়ে যায়। মেঘলা আকাশ, জানালার পাশে বৃষ্টির শব্দ, আর রান্নাঘর থেকে ভেসে আসা খিচুড়ির ঘ্রাণ—এই অনুভূতির সঙ্গে বাঙালির পরিচয় বহুদিনের।খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা আমাদের সবচেয়ে জনপ্রিয় খাবারের জুটিগুলোর একটি। গরম খিচুড়ি, এক টুকরা ইলিশ ভাজা, সঙ্গে একটু আচার—ভাবলেই জিবে পানি চলে আসে। কিন্তু ইলিশের যে দাম, তাতে মধ্যবিত্তের পক্ষে প্রতিদিন তো দূরের কথা, মাঝেমধ্যে ইলিশের ধারেকাছেও যাওয়া কঠিন। তাই খিচুড়ির সঙ্গে ডিমভাজাই এখন অনেকের কাছে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পছন্দ।তবে কয়েক দশক ধরে ঝোল খিচুড়ির জনপ্রিয়তাও বেশ বেড়েছে। এই খিচুড়িতে মিশে থাকে মাংসের স্বাদ। কখনো গরুর মাংস, কখনো মুরগির মাংস। গরম–গরম ঝোল খিচুড়ি খেতে হোটেল-রেস্তোরাঁয় অনেককে লাইন ধরে অপেক্ষা করতেও দেখা যায়। আবার বোম্বাই মরিচ দিয়ে রান্না করা খিচুড়ির আলাদা ভক্ত আছেন। ঝালের প্রতি যাঁদের একটু বেশি দুর্বলতা, তাঁদের কাছে এই খিচুড়ি যেন অমৃত!এখন…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira