1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Logo

মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বন্ধুর হঠাৎ উপস্থিতি যে তাঁকে আবেগপ্রবণ করে তুলবে, তা হয়তো ভাবেননি সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয় চলছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। হঠাৎ প্রতিযোগীদের ক্যাম্পে হাজির হন গত আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। দীর্ঘদিনের বন্ধুকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি মাহি। বিস্ময়, আনন্দ আর কান্নায় ভেসে ওঠে তাঁর মুখ। বন্ধুকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত দুজনের জন্যই হয়ে ওঠে অন্য রকম।সামিরা খান মাহি। অভিনেত্রীর ফেসবুক থেকে বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব, একসঙ্গে বড় হওয়া—আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্ত আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ একসুতোয় গেঁথে গেছে।’তানজিয়া জামান মিথিলা ও সামিরা খান মাহিমাহিকে নিয়ে গর্বের কথাও জানিয়েছেন মিথিলা। ফেসবুকে মাহিকে নিয়ে মিথিলা লিখেছেন, ‘প্রিয় মাহি (মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’শুধু বন্ধুর সঙ্গে দেখা করতেই নয়, মাহির প্রতি সমর্থন জানাতেও পুয়ের্তো রিকোয় গেছেন মিথিলা। ফেসবুক পোস্টে তিনি সবাইকে মাহির পাশে থাকার এবং পিপলস চয়েস ভোটে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। লিখেছেন, ‘আমাদের মেয়েটাকে জিতিয়ে আনতে হবে!’মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহিমাহি ও মিথিলার বন্ধুত্বের গল্প অবশ্য নতুন নয়। দুজনের পরিচয় ১৫ বছরের বেশি সময়ের। গতবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মিথিলা। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাহির প্রস্তুতিতেও সহযোগিতা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira