1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Logo

ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের…

রিপোর্টারের নাম:
  • আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বগুড়ায় বৃষ্টিভেজা শুক্রবার রাতে সোহেল খানের সঙ্গে আড্ডা জমেছিল। সিনেমা, সহশিল্পীদের জীবনসংগ্রাম আর পরিবারের গল্প করতে করতে রাত গড়িয়েছিল প্রায় ১২টা পর্যন্ত। বিদায়ের আগে বলেছিলেন, ‘এবার বিশ্রাম নেব।’ মঙ্গলবার সকালে এল তাঁর মৃত্যুসংবাদ।শুক্রবার রাত সাড়ে আটটা। বগুড়ায় বৃষ্টি হচ্ছে। বলিউড অভিনেতা মুকেশ ঋষির সাক্ষাৎকার নিতে মম ইন হোটেলে যাচ্ছিলাম। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় এসেছেন তিনি। পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে আগেই সময় ঠিক করা ছিল। আমার সঙ্গে ছিলেন বগুড়ার তরুণ সাংবাদিক সজল শেখ।হোটেলে পৌঁছাতে মিনিট দুয়েক দেরি হয়ে গেল। ততক্ষণে পরিচালক শুটিং ইউনিট নিয়ে বগুড়ার বিসিএল গ্লাস ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়েছেন। সঙ্গে মুকেশ ঋষিও। ফোনে পরিচালক মজা করে বললেন, ‘শুটিং সেটে দুই মিনিট অনেক মূল্যবান। কাল সকালে আসেন। নাশতার পর মুকেশের সঙ্গে বসিয়ে দেব।’মনটা একটু খারাপ হলো। বাইরে তখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। হোটেলের লবিতে গিয়ে দেখি, অভিনেতা সোহেল খানের সঙ্গে আড্ডা দিচ্ছেন মম ইনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জোসেফ এল গোমেজ, রাকিবুল ইসলামসহ কয়েকজন। তাঁদের সঙ্গে বসে পড়লাম। কুশল বিনিময়ের পর এল মসলা চা। চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা গড়াল সিনেমা, নাটক, সংগীত থেকে বগুড়ার দই আর ধামরাইয়ের খেতের সবজিতে। মূলত যে সাক্ষাৎকারের জন্য হোটেলে এসেছিলাম, সে রাতে সেটি আর নেওয়া হলো না। সোহেল খানের সঙ্গে আড্ডা চলল প্রায় মধ্যরাত পর্যন্ত।শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু‘তোমারে ঘুমাইতে দিমু না বলে সোহেল চিরঘুমে গেল!’মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হোটেলে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। হাসপাতালের দেওয়া মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।খাবারের পছন্দ নিয়ে সোহেল খানের হিসাব ছিল পাকা। দিনাজপুরের কাটারিভোগ চালের ভাত ছাড়া তৃপ্তি পান না বলে জানালেন। এবারও দিনাজপুর থেকে সেই চাল সংগ্রহ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira