নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বারবার একটি দাবি জানিয়ে আসছেন, তা হলো শক্তিধর প্রতিবেশীরা যেন তাঁর দেশকে সমান মর্যাদা দেয়। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি ভারতের রাজধানী দিল্লি সফর করলেন। এই সফরের মধ্য দিয়ে তাঁর সেই নীতির পরীক্ষা হলো। বছরের পর বছর ধরে সম্পর্কে যে চিড় ধরেছিল, তা এবার দুই পক্ষই নতুন করে শুরু করতে চেয়েছে।দুই দেশের নেতার মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো। ৩৬ বছর বয়সী বালেন্দ্রর পরনে ছিল পরিচিত কালো স্যুট, চোখে সানগ্লাস। তিনি দাঁড়িয়েছিলেন সাদা পোশাক পরা ৭৬ বছর বয়সী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে। জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে একের পর এক বিক্ষোভে নেপালে বালেন্দ্র শাহর পূর্বসূরির পতন ঘটে। এরপরই ক্ষমতায় আসেন তিনি।অন্যদিকে ভারতে মোদি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নিজ দেশে তিনিও শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের মুখে পড়েছেন। তবু দুই নেতা সম্পর্কের উষ্ণতা তুলে ধরতে বদ্ধপরিকর ছিলেন বলে মনে হয়েছে। তাঁরা উপহার বিনিময় করেছেন। একসঙ্গে গার্ড অব অনার পরিদর্শন করেছেন। দুই দেশের মধ্যে চলাচলের জন্য নতুন একটি ট্রেনও যৌথভাবে উদ্বোধন করেছেন তাঁরা।তবে নেপালের জন্য এই সফরের গুরুত্ব কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর চেয়ে অনেক বেশি ছিল। দুই দেশ বেশ কয়েকটি চুক্তির ঘোষণা দিয়েছে। এসব চুক্তি বাণিজ্য, জলবিদ্যুৎ, পরিবহন ও নেপালি তরুণদের শিক্ষাসংক্রান্ত। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেপালের জন্য ভারত ১৬০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।চলতি বছরের শুরুতে হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ঘটনার জেরে দেখা দেওয়া ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে নেপাল। এ সময়েই এই সহায়তার ঘোষণা এল। বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ হাজারো মানুষ। যেসব পরিবার ঘরবাড়ি ও স্বজন হারিয়েছে, তাদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছে বালেন্দ্র শাহর সরকার।বন্যার সময় যে ধ্বংসযজ্ঞ হয়েছিল, তা পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জ এখন নেপালের সামনে। কাঠমান্ডু সরকারের হিসাবে, পুনর্গঠনে ৪৮০ কোটি ডলার পর্যন্ত খরচ হতে পারে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের…
Leave a Reply