1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Logo

ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার মাননিশ্চয়ন ও স্বীকৃতি ব্যবস্থা সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের (এসএকিউএস) অ্যাক্রেডিটেশন পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেস (ইউএসবি)। প্রতিষ্ঠানটি দাবি করে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম বিজনেস স্কুল হিসেবে এ স্বীকৃতি পেল তারা। অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (অ্যামডিসা) এ স্বীকৃতি দিয়েছে। ১৭ নভেম্বর ২০২৬ থেকে ১৭ নভেম্বর ২০২৯ পর্যন্ত তিন বছরের এ অ্যাক্রেডিটেশনের আওতায় রয়েছে ইউল্যাবের বিবিএ, এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম। শিক্ষার গুণগত মান, প্রাতিষ্ঠানিক সুশাসন, পাঠদান, গবেষণা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা ও ধারাবাহিক উন্নয়নের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হয়েছে।অ্যামডিসা পরিচালিত এসএকিউএস দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মাননিশ্চয়ন কাঠামো, যা সার্কের স্বীকৃত সংস্থা। ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের (ইএফএমডি) সহযোগিতায় তৈরি এ কাঠামো তাদের ইকুইস অ্যাক্রেডিটেশন পদ্ধতির আদলে করা। এর মাধ্যমে বিজনেস স্কুলের পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা, শিক্ষকদের দক্ষতা, গবেষণা, সুশাসন ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততাসহ সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন করা হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমপর্যায়ের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী, নিয়োগদাতা ও একাডেমিক অংশীদারদের কাছে প্রতিষ্ঠানের মান ও উন্নয়নের অঙ্গীকারের স্বাধীন মূল্যায়ন তুলে ধরা হয়।অর্জন প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য সামসাদ মর্তূজা বলেন, এই অ্যাক্রেডিটেশন ইউল্যাব পরিবারের সবার জন্য গর্বের। শিক্ষার্থীদের জন্য এটি তাঁদের শিক্ষার মান সম্পর্কে একটি স্বাধীন নিশ্চয়তা দেবে এবং অর্জিত ডিগ্রির গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira