1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Logo

তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার জার্সিতে তাঁর ১১ বছরের ক্যারিয়ার। পেশাদার ফুটবলে কেটেছে ২০ বছর। বোকা জুনিয়র্স কিংবদন্তি তো বটেই ওয়েস্ট হাম, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের জার্সিতেও মাত করেছেন। এমন একজন ফুটবলার পাঁচ বছর আগে পেশাদার ফুটবল ছেড়ে কোচিংয়ে নামলেও বাকি রয়ে গেছে একটা বিদায়ী ম্যাচ। কার্লোস তেভেজ এখন সেই বিদায়ী ম্যাচেরই অপেক্ষায়।সেটার দিন–তারিখ ঠিক হয়েছে আগেই। আগামী ২০ ডিসেম্বর বোকার মাঠ লা বোমবোনেরো স্টেডিয়ামে তেভেজের এই বিদায়ী ম্যাচটি খেলা হবে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, মেসি এবং রোনালদো দুজনেই উপস্থিত থাকবেন এই ম্যাচে। গতকাল মেসির উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে ম্যাচটির আয়োজক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তাঁরা খবরটি নিশ্চিত করেন। পোস্টটিতে লেখা হয়, ‘লিও মেসি, লা বোমবোনেরা তোমার অপেক্ষায়!’ক্রিস্টিয়ানো রোনালদোর এ ম্যাচে উপস্থিত থাকার সম্ভাবনা এখনো আলোচিত হচ্ছে। ব্যাপারটি এখনো নিশ্চিত না হলেও টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে যুক্ত করার ইচ্ছাটা একটু অন্যভাবে জানিয়েছেন তেভেজ। যেসব তারকাকে সঙ্গে নিয়ে বিদায়ী ম্যাচটি খেলবেন, তাঁদের মধ্য থেকে সেরা একাদশ বেছে নিতে গিয়ে ‘এল অ্যাপাচি’ বলেন, ‘কল্পনায় দেখছি, ক্রিস্টিয়ানো আর মেসি ‘ফ্লাকো’ শিয়াভিকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে।’আর্জেন্টিনা দলে মেসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো সতীর্থ ছিলেন তেভেজের। পর্তুগিজ কিংবদন্তিকে খেলতে রাজি করাতে পারলে প্রথমবারের মতো তাঁকে মেসির সঙ্গে একই দলে খেলতে দেখা যাবে। তবে তেভেজের খেলোয়াড় তালিকায় ফুটবলের বাইরের একজন আছেন। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো। তেভেজের ভাষায়, ‘ফ্রাঙ্কো কোলাপিন্তো স্ট্রাইকার হিসেবে খেলতে চায়।’ম্যানচেস্টার ইউনাইটেডে সতীর্থ ছিলেন তেভেজ ও ক্রিস্টিয়ানো রোনালদোগত অক্টোবরে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার রিও ফার্ডিনান্ডকে দেওয়া সাক্ষাৎকারে হুয়ান রোমান রিকেলমের খেলা নিশ্চিত করেন ৪২ বছর বয়সী তেভেজ। থাকছেন ইউএস ওপেনজয়ী হুয়ান মার্টিন দেল পোত্রোও। তেভেজের বিদায়ী এই ম্যাচের অফিশিয়াল নাম ‘দ্য লাস্ট ড্যান্স’।ইতালির প্রস্তাব ফিরিয়ে লজ্জা পেয়েছিলেন গার্দিওলা, এবার কোন দলের কোচ হতে চানতেভেজ নিজে যাঁদের খেলা নিশ্চিত করেছেন—হুয়ান রোমান রিকেলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মার্টিন পালের্মো, সের্হিও আগুয়েরো, জিয়ানলুইজি বুফন, আরতুরো ভিদাল, প্যাট্রিক এভরা ও রিও…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira