1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Logo

ব্রাজিলে ২৩ বছর বয়সী তরুণীর সঙ্গে নয়্যার, স্ত্রীর রহস্যময় পোস্ট

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জার্মানির গোলকিপার ম্যানুয়েল নয়্যারের ব্যক্তিগত জীবন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। বায়ার্ন মিউনিখের এই গোলকিপারের সঙ্গে স্ত্রী আনিকার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আনিকার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট। সেখানে অবিশ্বস্ততা, গর্ভাবস্থায় প্রতারণা এবং অন্য একজনকে বেছে নেওয়ার প্রসঙ্গ তুলেছেন তিনি।কোনো পোস্টেই অবশ্য নয়্যারের নাম উল্লেখ করেননি আনিকা। সরাসরি নয়্যারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেননি। তবে তাঁর পোস্টগুলোর ভাষা এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মিলিয়ে জার্মান সংবাদমাধ্যমের ধারণা, নয়্যারের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভাঙার যন্ত্রণাই প্রকাশ করেছেন আনিকা।আনিকার শেয়ার করা একটি পোস্টে গর্ভাবস্থায় সঙ্গীর প্রতারণাকে বলা হয়েছে ‘ভয়ংকর মন্দ কাজ’। সেখানে বলা হয়েছে, যে নারী তাঁর সঙ্গীর সন্তান গর্ভে ধারণ করছেন, তাঁর সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা কোনো ভুল নয়, বরং সচেতন সিদ্ধান্ত। পোস্টটির শেষ হয়েছে এমন আচরণকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে।স্ত্রী আনিকার সঙ্গে নয়্যারআরেকটি পোস্টের ভাষা আরও ব্যক্তিগত। সেখানে লেখা, ‘একদিন অবশ্যই তোমাকে অন্য সব ভুলের জন্য ক্ষমা করে দেব। কিন্তু তোমার সন্তানের মা হিসেবে, আমাদের ছেড়ে অন্য একটি মেয়েকে বেছে নেওয়ার জন্য তোমাকে কখনো ক্ষমা করব না।’কী ঘটেছে নয়্যারের সংসারে? জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে নয়্যারের সঙ্গে সম্প্রতি যে তরুণীকে দেখা গেছে, তাঁর বয়স ২৩ বছর। তিনি নয়্যারের ফিজিওথেরাপিস্ট। তবে দুজনের সম্পর্ক পেশাগত গণ্ডি পেরিয়েছে আরও আগে। বায়ার্ন মিউনিখের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিল্ড জানিয়েছে, কয়েক মাস ধরেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা।বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রামগত সেপ্টেম্বরের শেষ দিকে ইতালির সিসিলি দ্বীপেও একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। এরপর ১৫ নভেম্বর ব্রাজিল যান দুজন। সেখানে একটি বিলাসবহুল রিসোর্টের একই স্যুইটে ছিলেন বলে জানিয়েছে বিল্ড। রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে উপকূলীয় শহর বুজিওসে তাঁদের একসঙ্গে থাকার ভিডিও–ও প্রকাশিত হয়েছে।এই সফরের সময়টাই আলোচনাকে আরও উসকে দিয়েছে। কারণ, আগস্টের শেষ দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আনিকা। বিল্ডের দাবি, সন্তান জন্মের কয়েক দিন পরই স্ত্রীকে বিয়ের সম্পর্ক শেষ…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira