মালয়েশিয়ার প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ ও প্রেম। শেষ পর্যন্ত যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়ের জন্য মা-বাবাকে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। ২৩ নভেম্বর যশোরের আদালতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত হয়েছে। কাবিননামাটি ২৪ নভেম্বর নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়। তবে আজ শনিবার অনুষ্ঠান করে এলাকার মানুষকে বিয়ের কথা জানানো হয়েছে।বিয়ের কাবিননামা থেকে জানা যায়, বর-কনে দুজনের জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে, নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাঁদের বিয়ের দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।উইচ্যাটে পরিচয়ের পর দেবীদ্বারে চীনা যুবক, বিয়ে দিতে রাজি হলো না মেয়ের পরিবারশার্শা উপজেলার ডুবপাড়া গ্রামে জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির সন্তান সোহাগ হুসাইন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। সোহাগ দেশে আসেন গত ২৮ অক্টোবর। মালয়েশিয়ান কনের নাম নুর হায়াতি। তাঁর বাবা আমরান বিন আহমাদ, মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমান। মা-বাবাকে নিয়ে নুর হায়াতি বাংলাদেশে আসেন ১৯ নভেম্বর।বিয়ের কাবিননামা থেকে জানা যায়, বর-কনে দুজনের জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে, নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাঁদের বিয়ের দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।সোহাগ হুসাইন প্রথম আলোকে বলেন, তিনি কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় যান। সেখানে পড়াশোনা না করে কাজে যোগ দেন। কুয়ালালামপুরে তাঁর একটি ওয়ার্কশপ আছে। সেখানে তিনি ঠিকাদারির কাজ করেন। সোহাগ বলেন, ‘তখন এক ভদ্রলোকের দোকানে আমি যাতায়াত করতাম। সেখানেই তাঁকে প্রথম দেখি। দোকানটি তাঁর বাবার।’আগামীকাল শ্বশুর-শাশুড়ি চলে গেলেও স্ত্রীকে নিয়ে আর এক মাস দেশে থাকবেন বলে জানান সোহাগ। সেখানে গিয়ে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্ত্রীর ব্যবসা দেখাশোনা করবেন।সোহাগ হুসাইন ও নূর হায়াতিপরে টিকটকের মাধ্যমে দুজনের মুঠোফোন নম্বর আদান-প্রদান হয়। সোহাগ জানান, তিনি মালয় ভাষা জানেন। দুজনের মধ্যে কথাবার্তা হতো এই ভাষায়। নুর হায়াতিকে কিছু বাংলাও শেখানো হয়েছে। নুর হায়াতির…
Leave a Reply