1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Logo

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান মানবকল্যাণে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, বিজ্ঞানের মূল ভিত্তিই হচ্ছে প্রশ্ন করা। ‘কেন’ ও ‘কীভাবে’—এ দুটি প্রশ্নের মধ্য দিয়েই বিজ্ঞানের যাত্রা শুরু হয়। বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতি ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়।শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এ কথা বলেন।রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি তাদের ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রমাণ দিয়েছে। রসায়ন কেবল বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবন ও প্রকৃতিকে গভীরভাবে বোঝার অন্যতম মাধ্যম। আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ক্রেস্ট হাতে বিজয়ী শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ২৮ নভেম্বর ২০২৬এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সাইদ আলম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান।আয়োজকেরা জানান, এবারের ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে সারা দেশের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে লড়েন ২১৩ জন। তাঁদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। বিজয়ী এই শিক্ষার্থীরা আগামী দিয়ে তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira