সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ডে-কেয়ার বা দিবাযত্ন কেন্দ্রের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সর্বত্র বিরাজমান। মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও কর্মঘণ্টা–বিষয়ক তর্কের মধ্য দিয়েই নির্বাচনে অংশ নেওয়া বিবিধ রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে ডে-কেয়ার স্থাপনের বিষয়টি উল্লেখ করেছে এবং এর পর থেকেই এ আলোচনার সূত্রপাত। এ আলোচনার প্রাসঙ্গিকতা অস্বীকার করার কোনো উপায় নেই। কেননা, বিশ্বব্যাংকের ২০২৫–এ পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ৩৮ দশমিক ৬৫ শতাংশ, যা পূর্বের তুলনায় কমেছে। ২০২৩ সনে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক তথ্যানুযায়ী, ২০১০ থেকেই শ্রমবাজারে নারীর অংশগ্রহণ নিন্মমুখী আর এর পেছনে উৎপাদন খাতে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো উঠে আসে, তার মধ্যে অন্যতম নারীর দ্বৈত ভূমিকা পালন।আমেরিকান সমাজবিজ্ঞানী আর্লি রাসেল হশচাইল্ড তাঁর ‘দ্য সেকেন্ড শিফট’ বইয়ে একজন নারী তাঁর প্রাতিষ্ঠানিক কাজের বাইরে বাড়ি ফিরে সন্তান পালনসহ বাড়ির অন্যান্য যে দায়িত্ব পালন করেন, তা উল্লেখ করেছেন। এই দ্বৈত দায়িত্ব অনেক সময় একজন নারীকে তাঁর শিক্ষা, কর্মজীবনে প্রবেশ, চাকরিতে টিকে থাকা এবং পেশাগত উন্নয়নের পথে একটা ভারসাম্যহীন পরিস্থিতির মধ্যে ফেলে। এর মানে, লিঙ্গসমতার বিষয়টা কেবলমাত্র শিক্ষা কিংবা শ্রমবাজারে নারীর প্রবেশের দ্বারাই নির্ধারিত হয় না; বরং পারিবারিক দায়িত্বের সমবণ্টনের বিষয়টাও উল্লেখযোগ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে সন্তান পালনের এবং গৃহস্থালি কাজের পুরো দায়িত্ব নারীকেন্দ্রিক। যদিও বর্তমানকালে শহুরে সমাজে এ পরিস্থিতির একটা ভিন্ন চিত্রও দেখতে পাওয়া যায়। কিন্ত সন্তান পালনের ক্ষেত্রে বিষয়টা কেবল পরিবারকেন্দ্রিক হয়েই দাঁড়ায়।সাম্প্রতিককালে ব্র্যাক ইনিস্টিউট অব এডুকেশনাল ডেভলপমেন্টের এক তথ্য থেকে জানা যায়, শতকরা ২০ ভাগ নারী তাঁদের সন্তানদের বাড়িতে কোনো সেবিকার কাছে রেখে যেতে স্বস্তি বোধ করেন, এর বিপরীতে কেবলমাত্র শূন্য দশমিক ১ ভাগ নারী আনুষ্ঠানিক ডে-কেয়ারের সুবিধা নিয়ে থাকেন। ডে-কেয়ারকেন্দ্রিক এত আলোচনার মধ্যে এই পরিসংখ্যান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন এত কমসংখ্যক মা আনুষ্ঠানিক ডে–কেয়ারের সুবিধা নিচ্ছেন?ছবি: লেখকমহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত ৬৪টি ডে–কেয়ারের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বেসরকারিভাবেও…
Leave a Reply