দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান কেমন, তাঁদের কত অংশ দারিদ্র্যের মধ্যে বাস করেন—এসব তথ্য জানতে জরিপ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। দেশে প্রথমবারের মতো ১ অক্টোবর শুরু হওয়া এ জরিপ চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।বিবিএস বলছে, সারা দেশে চলা এ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা করা হবে। সংগ্রহ করা হবে তাঁদের আর্থসামাজিক অবস্থার তথ্য। এ জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কোন সম্প্রদায় বেশি পিছিয়ে, কারা বেশি এগিয়ে—সেসব জানা যাবে। এসব তথ্যের ভিত্তিতে দারিদ্র্যের হার নির্ণয় এবং জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বিবিএসের।জরিপের প্রশ্নপত্রে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাঙালি জনগোষ্ঠী এ জরিপের আওতাভুক্ত নয়। জরিপে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্য থেকে, যাঁদের মধ্যে তরুণ শিক্ষার্থীরাও রয়েছেন। বিবিএসের কর্মকর্তারা বলছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা বাঙালিরা পুরোপুরি বুঝতে পারেন না। এ জন্য নিজ নিজ সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা সম্পর্কে জানাশোনা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যক্তিদেরই তথ্য সংগ্রহের কাজে নিয়োগ দেওয়া হয়েছে।তবে এই জরিপের কাজটি করতে গিয়ে কয়েকটি জায়গায় তথ্য সংগ্রহকারীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। বিবিএসের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের একাধিক জায়গায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তথ্য সংগ্রহকারীদের। অনেকে তথ্য দিতে অপারগতা প্রকাশ করছেন বা গড়িমসি করছেন। কেন এসব তথ্য নেওয়া হচ্ছে, তা জানতে চান তাঁরা। যদিও পরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা তথ্য দিচ্ছেন।‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ’-এর প্রকল্প পরিচালক ফারহানা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘কয়েকটি জায়গায় এ জরিপের তথ্য সংগ্রহে বাধার মুখে পড়তে হয়েছে। পরে তাঁদের বোঝানো গেছে যে এসব তথ্য তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই নেওয়া হচ্ছে। তখন তাঁরা তথ্য দিতে রাজি হয়েছেন।’ এ বিষয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়গুলোকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।প্রকল্প পরিচালক…
Leave a Reply