টাইম নিউজ ডেস্কঃ প্রতি বছরের ন্যায় পবিত্র আশুরা উপলক্ষে চাঁদপুর শহরের ১১ নং ওয়ার্ড ইচলী রহমানিয়া দরবারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বুধবার বাদ এশার পর রহমানিয়া দরবারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দরবারে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতী চাঁদপুরী। তিনি বলেন, পবিত্র আশুরা দিবসটি পালিত হচ্ছে সারাবিশ্বে। প্রিয় নবীর বংশ মাওলা হুসাইন সহ ৭২ জন আওলাদ জীবন দিয়ে ইসলাম জিন্দা করে রেখে গেছেন কিন্তু এজিদের কাছে মাথা নত করেন নাই । সেই দিন কারবালায় ময়দানে শিশু আজগর আলীকে ইয়াজিদ তীর মেরে শহীদ করেছে । তবে মহান আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন মাওলানা জয়নাল আবেদীনকে , এজন্যই বলে মইরণা মইরা না জয়নাল তুমি জয়নাল মইরোনা তুমি জয়নাল মাইরা গো গেলে নবীর বংশ থাকবে না। সে বেঁচে গিয়ে আজ ইসলাম জিন্দা ।
তিনি আরও বলেন, আসুন আমরা
কারবালার ময়দানের ঘটনা স্মরণ করি এবং
নবীর প্রেমিকরা ভুলবো না । আপনারা জানেন এই পবিত্র আশুরা এই দিনে অনেক ঘটনাই ঘটেছে মহান আল্লাহ পাক পৃথিবী সাত আসমান সাত জমিন সৃষ্টি করেন এই দিনে, হযরত আদম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর আগমন হযরত ইব্রাহিম খলিল এই দিনে আগুন থেকে রক্ষা নাজায়ত পান, হযরত মুসা আলাই ওয়াসাল্লাম মহান আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন হযরত সোলেমান আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বাদশাহী তো লাভ করেন, এই দিনে ফেরাউনকে নদীতে ডাবিয়ে মারেন, হযরত আইয়ুব নবী এই দিনে রোগ থেকে মুক্তি পায়, হযরত ঈসা নবী কে আসমানে তুলে নেন,
এভাবে অনেক নবীর ঘটনা ঘটেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর নাতি মাওলা হোসাইন সহ নবীর বংশ শহীদ হয়ে যান ইসলামের জন্য এই দিনে । আসুন আমরা
এই মহানদিনে এবাদতের মাধ্যমে স্মরণ করি।
অনুষ্ঠান আয়োজন ও দায়িত্ব ছিলেন রহমানিয়া দরবার শরীফের ভক্ত ও চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, ও হযরত শাহ সুফি মোশারফ হোসেন পাটোয়ারীর জামাতা মোহাম্মদ রিপন পাটোয়ারী, সহ রহমানিয়া দরবার শরীফের ভক্ত বৃন্দ ।
অনুষ্ঠানে মিলাদ কায়েম করেন রহমানিয়া দরবারের ভক্ত মোহাম্মদ জামাল কারী ও মোঃ লোকমান খান । পরে মিলাদ শেষে সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।
Leave a Reply