আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল যাত্রা। নানা ধাপের প্রতিযোগিতা পেরিয়ে শেষ হাসি হাসলেন অদিত সারজিল কোরেশি ও আফসানা সুলতানা। এবার তাঁদের গন্তব্য দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই বিজয়ী।দেশের নতুন প্রজন্মের মডেলদের নিয়ে আয়োজিত ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই গালা অনুষ্ঠানে নারী ও পুরুষ বিভাগে বিজয়ীর মুকুট পরেছেন আফসানা সুলতানা ও অদিত সারজিল কোরেশি।ফেস অব বাংলাদেশ ২০২৬ অদিত সারজিল কুরেশিফেস অব বাংলাদেশ ২০২৬ আফসানা সুলতানাজাতীয় পর্যায়ের এই দুই বিজয়ী আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় ‘ফেস অব এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়া মডেল ফেস্টিভালের অংশ হিসেবে আয়োজিত এবারের প্রতিযোগিতা চলবে ৬ থেকে ২৬ নভেম্বর। এশিয়ার প্রায় ৩০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের দুই বিজয়ী।ফিনালেতে তিন পর্বে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিজয়ীদের বেছে নেওয়া হয়।অনুষ্ঠানটি প্রচার ও স্ট্রিমিং করবে অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার ক্যাপিটাল এন্টারটেইনমেন্ট।রানার-আপ যারাপ্রথম রানার-আপ হয়েছেন শেখ আবদুল্লাহ আরউইনপ্রথম রানার-আপ সাদিয়া হোসেন অর্পিতা পুরুষ বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন শেখ আবদুল্লাহ আরউইন এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন রাকিবুল হাফিজ ইখতি। নারী বিভাগে প্রথম রানার-আপ সাদিয়া হোসেন অর্পিতা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ফেরদৌসী তানভীর ইচ্ছা।বিজয়ীদের জন্য পুরস্কারজাতীয় শিরোপার পাশাপাশি বিজয়ীরা পেয়েছেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও সেবা। এর মধ্যে রয়েছে এক বছরের বসুন্ধরা গোল্ড’স জিম সাবস্ক্রিপশন, অ্যামাজন ক্যাফের ৫,০০০ টাকা মূল্যের গিফট ভাউচার, আপন ফ্যামিলি মার্টের ৫,০০০ টাকা মূল্যের গিফট ভাউচার এবং বসুন্ধরা সিটির দুটি গিফট ভাউচার। এছাড়া দুই বিজয়ীর জন্য থাকছে ক্যাপিটাল ড্রামার সঙ্গে চুক্তি।বিভিন্ন ক্যাটাগরিতে সেরার স্বীকৃতিগ্র্যান্ড ফিনালে জাতীয় শিরোপার পাশাপাশি বিভিন্ন বিশেষ ক্যাটাগরিতেও প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও স্বীকৃতি।• বেস্ট হেয়ার (রিজুভা ওয়েলনেসের সৌজন্যে): শেখ আবদুল্লাহ আরউইন• বেস্ট স্কিন (রিজুভা ওয়েলনেসের সৌজন্যে): সাদিয়া হোসেন অর্পিতা• বেস্ট স্মাইল (রিজুভা ওয়েলনেসের সৌজন্যে):…
Leave a Reply