1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Logo

বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা মার্কা নিয়ে মাওলানা মিজানুর রহমান চিশতীর নির্বাচনি প্রচার শুরু

রিপোর্টারের নাম:
  • আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

টাইম নিউজ ডেস্কঃ আসছে আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর ৩ আসন চাঁদপুর সদর ও হাইমচর নির্বাচনী আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা মার্কা নিয়ে মাঠে নামছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী ফুলের মালা মার্কা মাওলানা মিজানুর রহমান চিশতী চাঁদপুরী। মিজানুর রহমান শাহ সুফি শাহেনশাহর মাজার জিয়ারত ও রহমানিয়া দরবার শরীফে জিয়ারত ও মিলাদ মাহফিল এর মাধ্যমে তাহার নির্বাচনী প্রচার শুরু করছেন। ২১ ডিসেম্বর শুক্রবার রাতে হযরত সুফি শাহেনশাহর মাজার জিয়ারত ও রহমানিয়া দরবার শরীফে জিয়ারত ও মিলাদ মাহফিলের মাধ্যমেই বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা মার্কা নিয়ে নির্বাচনের প্রচার শুরু করেছেন। এ সময় ফুলের মালা মার্কার প্রার্থী মাওলানা মিজানুর রহমান চিশতী চাঁদপুরী তিনি বলেন আগামীর ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে আমি ফুলের মালা মার্কা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা দয়া করে আমাকে একটি ভোট দিবেন। এবং
আপনার পরিবারের সকলে মিলে ভোটকেন্দ্র গিয়ে ভোট দিবেন আপনার একটি মূল্যবান ভোট পছন্দের প্রার্থীকে দিবেন যদি মনে করেন আমি ভালো তাহলে আমাকে একটি ভোট দিবেন ফুলের মালা মার্কায় আপনাদের ভোটে যদি আমি বিজয় লাভ করতে পারি তাহলে চাঁদপুর হাইমচরে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে। বাংলাদেশের বিতরে চাঁদপুর হাইমচর হবে মডেল এবং শিল্প এলাকা ঘরে তোলা হবে। সকল অলি আউলিয়া ও বিভিন্ন তরিকতের ভক্ত বৃন্দুদের বলবেন আমার সালাম পৌঁছে দিবেন এবং ফুলের মালা মার্কা রয়েছে দাওয়াত দিয়ে দিবেন। এ সময় তিনি ফুলের মালা মার্কা ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং সবার কাছে দোয়া চেয়েছে । এ সময় প্রথম লিফলেট গ্রহণ করেন রহমানিয়া দরবার শরীফের ভক্ত হযরত শাহ সুফি মোশারফ হোসেন মুশুচিশতীর জামাতা মোঃ রিপন পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চাঁদপুর জেলা কমিটি সদস্য মোহাম্মদ লোকমান খান, রহমানিয়া দরবার শরীফের ভক্ত মোহাম্মদ নাজির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ তরীকত ফেডারেশনের চাঁদপুর জেলার তথ্য গবেষণা সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম গাজী, সদস্য মোঃ কালু আখন্দ ও মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ রাসেল, সহ বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira