টাইম নিউজ ডেস্ক: চাঁদপুর শহরের রেইনবো হাসপাতালে ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষা বাণিজ্যে হয়রানির শিকার হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। খোদ চিকিৎসকই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে পরবর্তীতে অন্য হাসপাতালে রেফার করার অভিযোগ পাওয়া গিয়েছে।
টাইম নিউজ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) মোঃ শরীফুল্লাহ নামে এক ব্যক্তি তার ১৩ বছরের সন্তান মেহেদীকে নিয়ে চাঁদপুর শহরের মিশন রোডে অবস্থিত রেইনবো হাসপাতালে যান। সেখানে কনসালটেন্ট, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাঃ লিনিয়া সানজীনের শরণাপন্ন হন। চিকিৎসক রোগীকে কয়েকটি পরীক্ষা নিরিক্ষা দেন, বর বিল আসে ৪ হাজার টাকা এবং ৭০০ টাকা ডাক্তারের ভিজিট দিয়ে রিপোর্ট দেখানোর পর তিনি রোগীকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন।

এতে করে রোগীর স্বজন সেবা নিয়ে খুবই অসন্তোষ প্রকাশ করে একজন সংবাদকর্মীর কাছে বিষয়টি তুলে ধরেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টির সত্যতা জানতে ভুক্তভোগী রুগী সহ সংবাদকর্মী শনিবার সকাল ১১টায় উক্ত হাসপাতালে যান। কিন্তু সেখানে রেইনবো হাসপাতালের এমডি মোঃ মহসিন ভূঁইয়া তখন সংবাদকর্মীর সাথে খারাপ অপেশাদার আচরণ করে সংবাদকর্মীকে দেখে নেওয়ার হুমকি ধমকি দেন।
এ সময় তিনি সংবাদকর্মীকে আরো বলেন, ’আপনি নিউজ করেন ও সমাজকল্যাণ মন্ত্রীকে জানালেও কিছুই হবে না। আপনি জানেন হাসাপাতালের সাথে সরকার দলীয় বড় বড় নেতা জড়িত আছে, অতএব আপনার নিউজে কিছুই আসবে না।’
পরবর্তীতে ভুক্তভোগী রোগীর সজনকে ডাক্তারের ভিজিট ৭০০ টাকা ফেরত দেন। আসলে মেহেদী হাসানের মত বহু রোগী এ ধরনের ফালতু ডাক্তারের সরনাপন্ন হয়ে হাজার হাজার টাকা খরচ করে অন্যত্র রেপার করে। হাসপাতাল গুলো সেবার পরিবর্তে এখন ব্যাবসায় রুপ নিচ্ছে।
Leave a Reply