টাইম নিউজ ডেস্কঃ 🇧🇩 মহান বিজয় দিবস ২০২৫ – শ্রদ্ধা ও প্রতিশ্রুতির দিন 🇧🇩
১৬ই ডিসেম্বর – বাঙালি জাতির জন্য গৌরব, অহংকার আর আত্মত্যাগের দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে একটি নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। এই বিজয় এসেছে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে।
আজকের এই দিনে চাঁদপুর জেলা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের পক্ষ থেকে *শ্রদ্ধা জানাই সেইসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি*, যাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারি, কথা বলতে পারি, এগিয়ে যেতে পারি।
আমাদের বিজয় শুধু অতীতের গৌরব নয়, বরং ভবিষ্যতের দায়িত্বও। তাই আজকের প্রত্যয় হোক একটাই—
*”বৈধভাবে ইন্টারনেট সংযোগ নিয়ে দেশকে ডিজিটাল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করি।”*
বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির যুগে প্রবেশ করেছে। বাংলাদেশও ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে চলেছে। এই অভিযাত্রায় আমরা— চাঁদপুর জেলার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা—গণমানুষের দোরগোড়ায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
আসুন, বিজয়ের এই দিনে আমরা সবাই মিলে বৈধ ইন্টারনেট ব্যাবসায়ীর সংযোগ গ্রহণ করি, নকল ও অবৈধ লাইন বর্জন করি, এবং একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখি।
নিবেদক,
মোঃ নাজির হোসের স্বফন
সদস্য সচিব,
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
Leave a Reply