1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Logo

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল লেক রোডে বর্ণাঢ্য র‍্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল। র‍্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে পোলিও নির্মূলের গুরুত্ব তুলে ধরা হয়।রোটারিয়ানসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন। তাঁরা বিশ্বব্যাপী পোলিও নির্মূলে চলমান কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করেন বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর এ কে এম শামসুল হুদা।কর্মসূচিতে পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী পোলিও নির্মূল কার্যক্রমে কাজ করছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশুদের পোলিও থেকে সুরক্ষিত রাখতে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira