1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Logo

আজ আবার কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। এ নিয়ে গত চার দিনে তিনবার কমল সোনার দাম। আজ রোববার সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা।এর আগে শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা। বৃহস্পতিবার সোনার দাম কমেছিল ভরিতে ১ হাজার ৬৯১ টাকা। অর্থাৎ চার দিনে সোনার দাম কমল ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১৭৩ টাকা। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি রোববার সকালে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দরপতনই হচ্ছে মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা; ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।বিশ্ববাজারে কমছে সোনার দামচলতি বছর বিশ্ববাজারে সোনার দাম কমছেই। আজ এখন পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪৯ ডলার ও রুপার দাম ১ ডলার শূন্য ২ সেন্ট কমেছে। সামগ্রিকভাবে গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ২১৮ ডলার কমেছে। সোনার দাম ধারাবাহিকভাবে কমছে, তার অংশ হিসেবে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে।সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। তবে এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বেড়েছে, ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন। বিশ্ববাজারে সোনার…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira