1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Logo

ব্রাজিল, সার্বিয়া ও বুলগেরিয়ায় আজ ভোট

রিপোর্টারের নাম:
  • আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইউরোপের দুই দেশ সার্বিয়া ও বুলগেরিয়া এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আজ রোববার ভোট।ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। সার্বিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুসিচের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীদের সমর্থিত প্রার্থীরা। আর বুলগেরিয়ায় হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।ব্রাজিলব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো বর্তমান প্রেসিডেন্ট লুলাকে পেছনে ফেলেন। কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।শেষ দফার জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আগামী চার বছর দেশটি বামপন্থী নেতৃত্বে থাকবে, নাকি ডানপন্থীদের হাতে ক্ষমতা ফিরবে, তা নির্ধারিত হবে আজকের ভোটে।লুলা চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন। আগামী সপ্তাহে তাঁর বয়স ৮১ বছর হবে। এটিই তাঁর শেষ নির্বাচনী লড়াই হতে পারে।লুলা সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ফ্লাভিও অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছেন; পাশাপাশি সরকারি ব্যয় কমানোর কথাও বলেছেন।প্রচারের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় ও দুর্নীতি নিয়ে দুই প্রার্থীর মধ্যে তীব্র বিতর্ক হয়। লুলার সরকারের বিরুদ্ধে খাদ্যের উচ্চমূল্য ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে তাঁর সমর্থকেরা বলছেন, সরকারের সামাজিক কর্মসূচি দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা।২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থানচেষ্টার মামলায় জইর বলসোনারোর ২৭ বছরের সাজা হয়েছে। তিনি এখন গৃহবন্দী। নির্বাচিত হলে বাবাকে মুক্ত করা নিজের প্রথম কাজ বলে জানিয়েছেন ফ্লাভিও।সার্বিয়াসার্বিয়ায় আজ আগাম পার্লামেন্ট নির্বাচনে ভোট হচ্ছে। এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ভুসিচের জন্য এ নির্বাচন বড় পরীক্ষা। প্রায় দুই বছর ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের মধ্যে এ ভোট হচ্ছে।২০২৪ সালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী এ আন্দোলনে কর্তৃত্ববাদী শাসনের…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira