1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Logo

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে জাদুঘর, জাদুঘরকর্মী, ঐতিহ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যকর্মী ও জনসাধারণকে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (আইকম) আচরণবিধিমালা অনুসরণের আহ্বান জানিয়েছেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।গতকাল রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাদুঘরের আচরণবিধিমালার ওপর আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সুসান ভাইজ এই আহ্বান জানান।সুসান ভাইজ বলেন, কোনো জাদুঘর বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিদর্শন কীভাবে সংগ্রহ, নিবন্ধীকরণ, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, গবেষণা, প্রদর্শন ও প্রকাশনা করবে, সে সম্পর্কে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজীম ওয়াহাব। স্বাগত বক্তব্য দেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব আলম আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম।কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আইকমের আচরণবিধিমালার বাংলা অনুবাদ উপস্থাপন করা হয়। এ সময় বিধিমালার ইতিহাস ও তা প্রতিপালনের গুরুত্ব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক ও আইকম বাংলাদেশ জাতীয় কমিটির সাবেক চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন। এরপর অংশগ্রহণকারীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জাহানারা ফাউন্ডেশন জাদুঘর, এশিয়ান সংগীত জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতিসংঘ সমিতির ৭৩ জন প্রতিনিধি অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira