1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Logo

হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি ও বন বিভাগ। তবে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত প্রাণীটিকে আটক করা সম্ভব হয়নি।ঢাকা থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের চার সদস্যসহ লালমনিরহাট, হাতীবান্ধা ও রংপুরের ১১ কর্মকর্তা-কর্মচারী রোববার সন্ধ্যা থেকে হাতীবান্ধার উত্তর আমঝোল এলাকায় সরেজমিনে কাজ করছেন। তাঁরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আজ সকালে প্রথম আলোকে বলেন, বিজিবিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে১৫ বিজিবির অধিনায়ক বলেন, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপের অংশ হিসেবে গতকাল সন্ধ্যার আগে ও পরে আমঝোল সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবি ৪–৫টি ফাঁকা গুলি ছোড়ে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গোপালপুর ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে বিষয়টি জানানো হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন আক্রান্ত হওয়ায় প্রয়োজন হলে বিজিবি তাদের এলাকায় গুলি করতে পারে—এ বিষয়েও বিএসএফকে জানানো হয়।গতকাল সন্ধ্যার পর থেকে রাতভর বন্য প্রাণীটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলে। এ সময় শত শত টর্চ ও মুঠোফোনের আলো নিয়ে স্থানীয় লোকজন এলাকায় অবস্থান করেন। বিজিবিও ড্রোন ব্যবহার করে প্রাণীটিকে শনাক্তের চেষ্টা করে। পাশাপাশি এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। বিজিবি ড্রোনের সাহায্যে বন্য প্রাণীটিকে শনাক্তের চেষ্টা করেরোববার গভীর রাতে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর বিকেল আনুমানিক পাঁচটার দিকে বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আমঝোলে সীমান্ত পিলার ৯০৫/১১ এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে বাঘের আক্রমণে তিনজন আহত হন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাসিন্দা শরিফা বেগম (৩০) হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানখেতের পাশের এলাকায় গেলে তাঁকে আকস্মিকভাবে আক্রমণ করে একটি বাঘ। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘটির আক্রমণে আরও দুজন আহত হন।আনিসুর…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira