1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Logo

রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম:
  • আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে অপপ্রচারের চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা সিলেট নগরের জিন্দাবাহার এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী। গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিলেট কোতোয়ালি থানা–পুলিশ।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, রেস্তোরাঁর দুই কর্মচারীকে গোয়েন্দা ও থানা–পু‌লিশ যৌথ অভিযান চা‌লিয়ে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে আদালতের মাধ‌্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন‌্য আরও কেউ সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।মামলার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে এক তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের একটি রেস্তোরাঁয় খেতে যান। এ সময় তাঁদের গোপনে ছবি তোলা হয়। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হেনস্তা ও অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়।অভিযোগে ওই তরুণ উল্লেখ করেন, ফেসবুকের বিভিন্ন পেজ থেকে তাঁর ও তাঁর বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার, হয়রানি ও উসকানি দেওয়া হচ্ছে। এতে দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।পুলিশ জানায়, মেহমান রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই রেস্তোরাঁর দুই কর্মচারীকে আটক করা হয়। পরে রোববার রাতে রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে আহবাবুজ্জামান আনোয়ার ও সামছুল আমীনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী তরুণ আজ মামলা করলে ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira