কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে নতুন একটি মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের আদালত। একই সঙ্গে তাঁর সম্পদ বাজেয়াপ্ত এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছর রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন এই নির্মাতা। নতুন রায়ের ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন ৬৬ বছর বয়সী পানাহি। তবে নতুন মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বুধবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও মার্কিন সাময়িকী ভ্যারাইটি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদকে পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, তাঁর মক্কেলের অনুপস্থিতিতেই আদালত নতুন রায় দিয়েছেন। এমনকি শুনানির তারিখ সম্পর্কেও পানাহিকে আগে জানানো হয়নি।ব্যাংক হিসাব জব্দের পর জানা গেল রায় আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে হঠাৎ পানাহির ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়। বিষয়টি জানতে তিনি পানাহিকে সঙ্গে নিয়ে তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ে যান। সেখানে গিয়ে জানতে পারেন, আদালত ইতিমধ্যে নতুন মামলার রায় দিয়েছেন।ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, মামলার নথিতে পানাহিকে ইরানের বাইরে বসবাসকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ চলতি বছরের ৩০ মার্চ তিনি ইরানে ফিরে এসেছেন। নতুন রায়ের পাশাপাশি তাঁর আগের এক বছরের কারাদণ্ডও বহাল রয়েছে। তবে দুটি রায়ের সাজা কীভাবে কার্যকর করা হবে, তা এখনো নিশ্চিত নয়।দ্য গার্ডিয়ানকে মোস্তফা নিলি জানিয়েছেন, পানাহির বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে ইউরোপে বসবাসকারী পানাহির এক বন্ধু জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় তাঁর সঙ্গে নির্মাতার কথা হয়েছে। তখন পর্যন্ত তাঁকে আটক করা হয়নি। এর পর থেকে তাঁর আটক হওয়ার কোনো নিশ্চিত তথ্যও বুধবারের প্রকাশিত প্রতিবেদনগুলোতে পাওয়া যায়নি।ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি সম্পদ বাজেয়াপ্তের বৈধতা নিয়ে প্রশ্নপানাহির সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ নিয়েও প্রশ্ন উঠেছে। ইরানের অধিকারকর্মীদের আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান দাদবানের মানবাধিকার আইনজীবী মইন খাজায়েলি দ্য গার্ডিয়ানকে বলেছেন, সম্পত্তির সঙ্গে অভিযোগের সুস্পষ্ট আইনগত…
Leave a Reply