1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Logo

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

রিপোর্টারের নাম:
  • আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনলাইনে নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে ফেসবুক ও মেসেঞ্জার সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ ও ডিজিট্যালি রাইটের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।গবেষণায় বলা হয়েছে, অনলাইনে প্রযুক্তিসহায়ক ৮ ধরনের সহিংসতার শিকার হচ্ছেন প্রায় ৪৬ শতাংশ নারী। সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারী নারীদের মধ্যে এ হার প্রায় ৬৪ শতাংশ। এ বছরের ৭ থেকে ১৩ জানুয়ারি ১৫ থেকে ৫৫ বছর বয়সী ৫২১ কিশোরী ও নারীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়।‘অ্যাবিউজ বিয়ন্ড দ্য স্ক্রিন’ (পর্দা ছাপিয়ে সহিংসতা) শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও সিলেটের সিটি করপোরেশনভুক্ত এলাকা এবং উপজেলায় এ জরিপ চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, তরুণী ও শিক্ষিত নারীরা এ ধরনের সহিংসতার বেশি শিকার হচ্ছেন।যে ৮ ধরনের সহিংসতা উল্লেখ করা হয়েছে, সেগুলো হচ্ছে—হয়রানি ও লিঙ্গভিত্তিক শোষণ, অর্থনৈতিক শোষণ ও প্রতারণা, যৌন ও ছবিভিত্তিক নির্যাতন, পরিচয়ের অপব্যবহার ও ভুয়া আইডি–সংক্রান্ত সহিংসতা, ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) লঙ্ঘন ও সাইবার স্টকিং, সুসংগঠিত সাইবার আক্রমণ, অ্যানোনিমাস অ্যাপের ব্যবহার (নাম–পরিচয় গোপন রেখে যৌন হয়রানি) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সহিংসতা। জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে যাঁরা টিএফজিবিভির শিকার হয়েছেন, তাঁদের ৫৭ শতাংশের বেশি গত ১২ মাসে এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।তরুণী ও শিক্ষার্থীরা বেশি ভুক্তভোগী গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণী ও শিক্ষার্থীরা এ ধরনের অনলাইনভিত্তিক বা প্রযুক্তিসহায়ক সহিংসতার শিকার হয়েছেন সবচেয়ে বেশি। এ হার ৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয় পাস নারীদের মধ্যে সহিংসতার অভিজ্ঞতার হার প্রায় ৭৭ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী, শিক্ষার্থী ও উচ্চশিক্ষিত নারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।আট ধরনের সহিংসতার মধ্যে হয়রানি ও লিঙ্গভিত্তিক শোষণের শিকার হয়েছেন সবচেয়ে বেশি নারী—প্রায় ৫৩ শতাংশ। তুলনামূলক বেশি বয়সী নারী ও গৃহবধূরা…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira