1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Logo

উপাদী দক্ষিণ স্পোর্টিং ক্লাবের হাত ধরে এগিয়ে যাক স্থানীয় ক্রীড়াঙ্গন।

রিপোর্টারের নাম:
  • আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনের বিকাশে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে উপাদী দক্ষিণ স্পোর্টিং ক্লাব। ২০২২ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবটি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সমন্বয়ে একটি ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরির অন্যতম মাধ্যম। এই লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার প্রত্যয়ে ক্লাবটির পথচলা।

ক্লাবের সভাপতি হিসেবে (২০২৬-২০২৭) নির্বাচিত হয়েছেন মোঃ মোবারক প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাজির হোসেন স্বপন।

ক্লাবসংশ্লিষ্টদের প্রত্যাশা, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে উপাদী দক্ষিণ স্পোর্টিং ক্লাব ভবিষ্যতে স্থানীয় ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরি, প্রতিভার বিকাশ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও ক্লাবটি ভূমিকা রাখতে সক্ষম হবে।

তাদের প্রত্যাশা, ঐক্য, সম্প্রীতি ও ক্রীড়ার চেতনায় এগিয়ে যাবে উপাদী দক্ষিণ স্পোর্টিং ক্লাব। গড়ে উঠবে মাদকমুক্ত, সুস্থ ও ক্রীড়ামুখী সমাজ।

উপাদী দক্ষিণ স্পোর্টিং ক্লাবের স্লোগান: খেলাধুলায় ঐক্য, তারুণ্যে শক্তি, সমাজ গঠনে অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira