আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈদেশিক মুদ্রার সংকট ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সীমাবদ্ধতা—সবকিছু পাশ কাটিয়ে আয়ের নতুন পথ তৈরি করেছে উত্তর কোরিয়া। আয়ের এই বিকল্প পথের মধ্যে রয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরি, পরিচয় গোপন রেখে বিদেশে কর্মী প্রেরণ ইত্যাদি। দেশটির হ্যাকাররা বিশ্বের বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ ও ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে কয়েক বছর ধরে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি চীনভিত্তিক বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদ চুরির ঘটনায় আবারও আলোচনায় এসেছে উত্তর কোরিয়ার হ্যাকারদের ভূমিকা। শুধু ক্রিপ্টো চুরি নয়, বিদেশে ভুয়া পরিচয়ে তথ্যপ্রযুক্তি কর্মী পাঠিয়েও অর্থ আয় করছে দেশটি। বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে, এই অর্থের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির যোগসূত্র রয়েছে। বৈশ্বিক সংবাদমাধ্যম রয়টার্স, যুক্তরাষ্ট্রের ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের প্রতিবেদন থেকে এ তথ্যগুলো পাওয়া গেছে।বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় উত্তর কোরিয়ার প্রবেশের সুযোগ সীমিত। প্রচলিত ব্যাংকিং চ্যানেলে দেশটির লেনদেন করা কঠিন। বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যেও আছে নানা বাধা। এমন পরিস্থিতিতে দেশটির জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন উৎস হয়ে উঠেছে সাইবার অপরাধ। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ও ডিজিটাল সম্পদ সংরক্ষণকারী প্রতিষ্ঠানে হ্যাকিং করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকাররা।ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা অন্তত ২০০ কোটি ২০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। আগের বছরের তুলনায় এই অঙ্ক ৫১ শতাংশ বেশি। সব মিলিয়ে ২০২৫ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের চুরি করা ক্রিপ্টো সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে অন্তত ৬৭৫ কোটি ডলার। এরপর ঘটল বাইন্যান্সে হামলার ঘটনা।প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা গেছে, আগের তুলনায় হামলার সংখ্যা কমলেও চুরি করা অর্থের পরিমাণ বেড়েছে। অর্থাৎ সিঁদেল চুরি নয়, উত্তর কোরিয়ার হ্যাকাররা এখন রীতিমতো পুকুর চুরিতে নেমেছে।চুরির অর্থ যাচ্ছে কোথায়ক্রিপ্টোকারেন্সি চুরি করাই উত্তর কোরিয়ার হ্যাকারদের একমাত্র কাজ নয়। চুরি করা অর্থ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ব্যবহারযোগ্য অর্থে রূপান্তর করাই…
Leave a Reply