1. admin@timenews247.com : adminbangladesh :
  2. shamrat1012@gmail.com : Humayun Shamrat : Humayun Shamrat
  3. wordpUser10@org.com : supe1User10 :
  4. timenews247.com@gmail.com : timenews247.com timenews247.com : timenews247.com timenews247.com
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Logo

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

রিপোর্টারের নাম:
  • আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না। ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোও মায়ের কাছে সেই ছোট্ট ছেলেটিই। ছেলের বিরুদ্ধে কেউ কিছু বললে মা প্রতিবাদ করবেন, ছেলের কষ্টে কষ্ট পাবেন, এটাই তো স্বাভাবিক। পর্তুগালের জার্সিতে সেই ছেলের বিদায়ের গল্প যখন এতটা তিক্ত হয়, মায়ের কষ্ট পাওয়াই স্বাভাবিক। পর্তুগাল কোচ জর্জ জেসুসও ব্যাপারটি বুঝতে পারছেন।পর্তুগাল জাতীয় দল থেকে রোনালদোর অবসরের পর ক্ষোভ চেপে রাখতে পারেননি মারিয়া দোলোরেস। সম্প্রতি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারেও খুঁজে পেয়েছেন একধরনের স্বস্তি। তাঁর মতে, ছেলের সঙ্গে যা হয়েছে, তাতে এই হার পর্তুগালের প্রাপ্য ছিল। সোমবার স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে দোলোরেস বলেছেন, ‘তারা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমিও কষ্ট পেয়েছি। এই হার পুরোপুরি প্রাপ্য ছিল। সত্যি বলতে, আমি খুব খুশি হয়েছি।’ রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে হয়েছে, তাতে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন বলেও জানিয়েছেন তাঁর মা।পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোদোলোরেসের এই বক্তব্যের জবাব দিতে গিয়ে অবশ্য তাঁর সঙ্গে কোনো বিতর্কে জড়াননি পর্তুগাল কোচ জেসুস। বরং রোনালদোর মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘এখন কি আমাকে ক্রিস্টিয়ানো রোনালদোর মায়ের জবাব দিতে হবে? ক্রিস্টিয়ানো রোনালদোর মা এমন একজন নারী, যাঁকে আমি অনেক শ্রদ্ধা করি। তিনি কী বলতে পারেন? মা তো মা-ই। এ নিয়ে আর কিছু বলার নেই। তাঁর বক্তব্য আমি বুঝতে পারছি।’জেসুস মনে করেন, একজন মা হিসেবে দোলোরেসের এমন প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক। তিনি আরও বলেন, ‘এটা কি বাড়াবাড়ি? সত্যি বলতে, মা তো মা-ই। তাঁকে আমার সম্মান করতেই হবে। একজন মা সব সময় তাঁর সন্তানদের পক্ষ নেন, এমনকি মৃত্যুর আগপর্যন্ত। তিনি একজন অত্যন্ত স্নেহশীল মা। সন্তানদের বড় করতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে।’রোনালদো অবসর নেওয়ায় কোনো অপরাধবোধ নেই পর্তুগাল কোচ জেসুসেররোনালদোকে অবশ্য ভুলে যেতে রাজি নন জেসুস। পর্তুগিজ ফুটবলে তাঁর অবদান স্মরণ করে কোচ বলেছেন, রোনালদো দেশটির ফুটবলের একজন কিংবদন্তি। জাতীয় দল কখনোই তাঁর অবদান ভুলবে না।বিতর্কের সূত্রপাত গত…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
  1. © All rights reserved © 2023 timenews247.com
Developer By Zorex Zira