আমাদের জিলা স্কুলের পণ্ডিত স্যার ব্যাকরণের তালিম দিতেন। ণত্ব বিধান, ষত্ব বিধান, বানানরীতি, সন্ধিবিচ্ছেদ, লিঙ্গ, লিঙ্গান্তর, ভাব সম্প্রসারণ, বিভক্তি, এক কথায় প্রকাশ—সবই শেখাতে চেয়েছিলেন তিনি। বলতেন, সবকিছু সূত্র মেনে চলে, নিয়মের বাইরে কিছু নেই। সেই তিনিই একদিন জানালেন, নিয়মের বাইরেও কিছু হয় বৈকি। সেটা অনিয়ম নয়, ব্যতিক্রম।যখন ব্যাকরণে কোনো শব্দ বা শব্দগঠনের রূপ সাধারণ নিয়মে ব্যাখ্যা করা যায় না, অথচ বিশেষভাবে সেটি স্বীকৃত, তখন তাকে নিপাতনে সিদ্ধ বলা হয়। সন্ধি করেই আমাদের চলতে হয়। কিন্তু কোনো শব্দের ক্ষেত্রে যখন সাধারণ নিয়মে সন্ধি সিদ্ধ হয় না, অথচ সন্ধিটি জরুরি, তখন পথ দেখান নিপাতন বাবু। তিনিই শাস্ত্রমতে সিদ্ধ করে দেন অসম্ভব সন্ধির পথ। কেতাব বলছে, যে সন্ধি প্রচলিত স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধির সাধারণ নিয়মে ব্যাখ্যা করা যায় না, কিন্তু বিশেষভাবে স্বীকৃত, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।পণ্ডিত স্যার জানালেন, ব্যাকরণের কিছু শব্দ আছে, যেগুলো সাধারণ নিয়ম মানে না। অথচ সেগুলোর বানান ভুল নয়। জানলাম, সব শব্দকে নিয়মের মধ্যে ফেলা যায় না। কিছু শব্দের বেলায় নিয়ম খাটে না। সেগুলোকে বিশেষভাবে মেনে নিতে হয়। কেন মেনে নিতে হবে, তারও খুব সন্তোষজনক ব্যাখ্যা সেদিন স্যার দিতে পারেননি। কেবল বলেছিলেন, এটাই নিয়ম। ব্যাকরণে তাদের একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তারা নিপাতনে সিদ্ধ।স্যার বেঁচে নেই। একাত্তরে দশানির মোড়ে পাকিস্তানি মিলিটারিরা তাঁকে হত্যা করে।কালে কালে নিপাতনে সিদ্ধ একটি শিল্পে বা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আমলা থেকে মন্ত্রী, ব্যক্তিত্ব থেকে মিত্র—কেউই আর নিপাতনে সিদ্ধ গাছের ছায়া থেকে সরছেন না। বরং সেই গাছের সেবাযত্ন আর গবেষণায় মন দিয়ে কাজ করছেন। ক্রমে স্পষ্ট হচ্ছে, ব্যাকরণে নিপাতনে সিদ্ধের যে ব্যবস্থা আছে, আমাদের সমাজেও তার রমরমা অবস্থা।আজ থেকে ঠিক ১২ বছর আগে (১১ নভেম্বর ২০১৪) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম হলে গিয়েছিলেন তৎকালীন ‘ডোন্ট কেয়ার’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্দেশ্য ছিল, পোশাকশ্রমিকদের গৃহনির্মাণে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং…
Leave a Reply