লিভারপুল ৪–০ ইউনাইটেডসুসময় ফেরাতেই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ করে এনেছে মরিসিও পচেত্তিনোকে। কিন্তু আর্জেন্টাইন কোচের ইউনাইটেডের ডাগআউটে হলো দুঃস্বপ্নের মতো অভিষেক। অ্যানফিল্ডে আজ খারাপ সময় কাটানো ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।দুঃস্বপ্ন যে ধেয়ে আসছে পচেত্তিনোর দিকে সেটি পরিষ্কার হয়ে যায় ম্যাচের বয়স ৮ মিনিট হতে না হতেই। আলেক্সান্দার ইসাককে বক্সের মাথায় ফেলে দেন ইউনাইটেডের শেষ ডিফেন্ডার লেনি ইয়োরো। পরিষ্কার গোলের সুযোগে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি সেন্টারব্যাক।দুর্দান্ত এক ফ্রিকিক থেকে দমিনিক সোবোসলাই যখন এগিয়ে দিলেন লিভারপুলকে ম্যাচের বয়স ১০ মিনিট। তিন মিনিট পরেই রিও এনগুমোহার দারুণ এক লব খুঁজে নেয় ফ্লোরিয়ান ভির্টৎসের বাড়িয়ে দেওয়া ডান পাকে। পা’টাকে শূন্যে ঘুরিয়ে প্রায় সাইড ভলির মতো করে অসাধারন এক গোল পেয়ে যান জার্মান তারকা।দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন কিশোর ফুটবলার রিও এনগুমোহা। এরপর ভিক্টর মুনিয়োজের গোলে পূর্ণ হয় ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বনাশের ষোলোকলা।লিভারপুলের প্রথম গোলের পর দমিনিক সোবোসলাইএই হারে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৯ নম্বরেই পড়ে রইল ১১ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া ইউনাইটেড। ইংল্যান্ডের ২০ বারের লিগ চ্যাম্পিয়নদের হারানো গৌরব ফিরিয়ে আনার কাজটি যে কতটা কঠিন, দায়িত্বের শুরুতেই তার বড়সড় আভাস পেলেন কোচ পচেত্তিনো।অন্যদিকে এই জয়ে শীর্ষ চারে উঠে এসেছে লিভারপুল (২১ পয়েস্ট)। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পেছনে থেকে শিরোপা লড়াইয়ের ক্ষীণ আশাটাও নতুন করে জাগিয়ে তুলল অলরেডরা।পচেত্তিনোর সেই ট্রেন অবশেষে এল, কিন্তু স্টেশন যে আগুনে পুড়ছেলিগের প্রথম ১০ ম্যাচের মাত্র একটিতে জেতায় গত সপ্তাহে মাইকেল ক্যারিককে বরখাস্ত করে ইউনাইটেড। এরপরই ক্লাবের ডাকে সাড়া দিয়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন পচেত্তিনো। এক দশক ধরেই ইউনাইটেডের কোচ হওয়ার গুঞ্জনে থাকা এই আর্জেন্টাইন অভিষেকে সমর্থকদের মন ভরাতে পারলেন না।পচেত্তিনোর একাদশ সাজানোর কৌশল বুমেরাং হয়ে ফিরেছে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তটিতে বড় ভুল করে বসেন দুই সেন্টার-ব্যাক ডি লিখট ও লেনি ইয়োরো। প্রায় এক বছর পর প্রিমিয়ার লিগের মূল একাদশে ফিরেই মাঝমাঠ থেকে আসা একটি লম্বা…
Leave a Reply